কানাডায় রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার পিঠা উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার ঈদ পুনর্মিলনী, পিঠা উৎসব ও বৈশাখী মেলা।

কানাডার স্থানীয় সময় শনিবার দিনব্যাপী এই আয়োজনে ছিল সংগঠনের বার্ষিক সাধারণ সভা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভা, সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও খাবারের পসরা, ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান।

তুষারাবৃত কানাডার কর্মব্যস্ত ও একঘেঁয়ে জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন এক ভিন্নধর্মী মিলনমেলায়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আলীজা পারভীন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোনিয়া আহমেদ।

নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। রঙিন ও বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করেন পাটিসাপটা, ভাপা পিঠা, গোলাপ পিঠা, নকশি পিঠা, পাকোয়ান পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা।

বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় রূপে বাঙালিয়ানায় সাজানো হয়েছিল পুরো কমিউনিটি সেন্টার। নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পদচারণায় পুরো এলাকা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

» ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

» ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার পিঠা উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি এলুমনাই এসোসিয়েশন অফ আলবার্টার ঈদ পুনর্মিলনী, পিঠা উৎসব ও বৈশাখী মেলা।

কানাডার স্থানীয় সময় শনিবার দিনব্যাপী এই আয়োজনে ছিল সংগঠনের বার্ষিক সাধারণ সভা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভা, সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি ও খাবারের পসরা, ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান।

তুষারাবৃত কানাডার কর্মব্যস্ত ও একঘেঁয়ে জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন এক ভিন্নধর্মী মিলনমেলায়।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আলীজা পারভীন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সোনিয়া আহমেদ।

নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। রঙিন ও বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করেন পাটিসাপটা, ভাপা পিঠা, গোলাপ পিঠা, নকশি পিঠা, পাকোয়ান পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা।

বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় রূপে বাঙালিয়ানায় সাজানো হয়েছিল পুরো কমিউনিটি সেন্টার। নারী-পুরুষ ও শিশু-কিশোরদের পদচারণায় পুরো এলাকা যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com