ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বর্ণাঢ্য আয়োজনে কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশনের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত, ইউনেস্কো সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কূটনীতিকরা অংশ নেন।

প্যারিসের ১৬ নম্বর এলাকায় অবস্থিত তারকা হোটেল রয়েল পাভিলিয়্যানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের রিসেপশন ও ডিনার পর্ব সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, প্রথম সচিব শেখ মারেফাত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাম্প্রতিক আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা বাংলাদেশের মৌলিক ভিত্তি এবং এই চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং নবগঠিত সরকারের আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের উদ্যোগের কথাও তুলে ধরেন। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতার জন্য আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।

বাংলাদেশ-ফ্রান্স ও বাংলাদেশ-ইউনেস্কো সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে তিনি ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, পানীয় ও মিষ্টান্ন। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল বা পরে উত্থাপনের প্রস্তাবে আমরা মর্মাহত: আখতার হোসেন

» সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিলেন না: শিশির মনির

» স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য হিসেবে চমৎকার পরিবেশন করতে পারেন: বিরোধীদলীয় নেতা

» ইলিয়াস আলীর ‘হত্যাকাণ্ড’ আনপানিস্টড যাবে না: স্পিকার

» পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ির সারি মন্ত্রী কি দেখতে পাচ্ছেন না? সংসদে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল: ধর্মমন্ত্রী

» সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

» প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

» অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টি

» আমির হামজার দিকে ইঙ্গিত করে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস বর্ণাঢ্য আয়োজনে কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশনের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত, ইউনেস্কো সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং সামরিক-বেসামরিক কূটনীতিকরা অংশ নেন।

প্যারিসের ১৬ নম্বর এলাকায় অবস্থিত তারকা হোটেল রয়েল পাভিলিয়্যানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের রিসেপশন ও ডিনার পর্ব সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, প্রথম সচিব শেখ মারেফাত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সাম্প্রতিক আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা বাংলাদেশের মৌলিক ভিত্তি এবং এই চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং নবগঠিত সরকারের আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের উদ্যোগের কথাও তুলে ধরেন। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতার জন্য আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।

বাংলাদেশ-ফ্রান্স ও বাংলাদেশ-ইউনেস্কো সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরে তিনি ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, পানীয় ও মিষ্টান্ন। সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com