আম্বানিদের বাড়িতে ভজন গানের তালে নাচলেন বলিউডের দুই কিং

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবার অনন্ত আম্বানির জন্মদিন ঘিরে জমে উঠেছিল তারকাখচিত এক আয়োজন। আর সেই অনুষ্ঠানেই ভজনের সুরে নেচে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও রণভীর সিং।

এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মন্তব্য করছেন, বলিউডের দুই ‘কিং’ একসঙ্গে এমনভাবে নাচতে দেখা সত্যিই বিরল। বিশেষ করে রণবীরের সাম্প্রতিক সাফল্যের পর তাকে নিয়েও ‘কিং’ উপাধি দেওয়ার প্রবণতা বেড়েছে।

গত ১০ এপ্রিল ছিলো অনন্তর ৩১তম জন্মদিন। এই উপলক্ষে গুজরাটের জামনগরে আয়োজিত হয় জমকালো অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। জন্মদিনের সন্ধ্যায় বিশেষ ভজন আসরের আয়োজন করা হয়। সেখানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক কৈলাশ খের।

মঞ্চে যখন শিবস্তোত্র পরিবেশন করছিলেন কৈলাশ, তখন সেই সুরেই মেতে ওঠেন উপস্থিত অতিথিরা। তাদের ভিড়েই দেখা যায় শাহরুখ ও রণভীরকে। দুজনেই ভজনের তালে নেচে মাতিয়ে তোলেন পুরো আসর। শাহরুখকে কালো পোশাক ও মাথায় পাগড়িতে দেখা যায়।

অন্যদিকে রণভীরও কালো আউটফিটে নজর কাড়েন। কানে হিরের দুলসহ তার নতুন লুকও বেশ আলোচনায় এসেছে।

অনুষ্ঠানে অনন্ত আম্বানিকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ বলেন, তিনি যেন সবসময় ভালো কাজের পাশে থাকেন এবং মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। অন্যদিকে রণবীরও সামাজিক মাধ্যমে অনন্তের সঙ্গে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এই আয়োজন শুধু একটি জন্মদিন নয়, বরং তারকাদের উপস্থিতি ও এমন মুহূর্তের জন্য ভক্তদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।  সূএ : জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফুলে ভরে উঠল ঢামেকের সামনের ফুটপাত, সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে ১১ দফা পদক্ষেপ

» মানবতাবিরোধী অপরাধ ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

» প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে: প্রধানমন্ত্রী

» সালিশের জের ধরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

» লেবাননে হামলা বন্ধে যুক্তরাজ্য-জাপানসহ ১০ দেশের আহ্বান

» প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

» দেশের বাজারে বাড়ানো সোনার দাম

» ভারতীয় মদ, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও ট্রাকসহ এক ব্যক্তি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আম্বানিদের বাড়িতে ভজন গানের তালে নাচলেন বলিউডের দুই কিং

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবার অনন্ত আম্বানির জন্মদিন ঘিরে জমে উঠেছিল তারকাখচিত এক আয়োজন। আর সেই অনুষ্ঠানেই ভজনের সুরে নেচে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও রণভীর সিং।

এই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মন্তব্য করছেন, বলিউডের দুই ‘কিং’ একসঙ্গে এমনভাবে নাচতে দেখা সত্যিই বিরল। বিশেষ করে রণবীরের সাম্প্রতিক সাফল্যের পর তাকে নিয়েও ‘কিং’ উপাধি দেওয়ার প্রবণতা বেড়েছে।

গত ১০ এপ্রিল ছিলো অনন্তর ৩১তম জন্মদিন। এই উপলক্ষে গুজরাটের জামনগরে আয়োজিত হয় জমকালো অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। জন্মদিনের সন্ধ্যায় বিশেষ ভজন আসরের আয়োজন করা হয়। সেখানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক কৈলাশ খের।

মঞ্চে যখন শিবস্তোত্র পরিবেশন করছিলেন কৈলাশ, তখন সেই সুরেই মেতে ওঠেন উপস্থিত অতিথিরা। তাদের ভিড়েই দেখা যায় শাহরুখ ও রণভীরকে। দুজনেই ভজনের তালে নেচে মাতিয়ে তোলেন পুরো আসর। শাহরুখকে কালো পোশাক ও মাথায় পাগড়িতে দেখা যায়।

অন্যদিকে রণভীরও কালো আউটফিটে নজর কাড়েন। কানে হিরের দুলসহ তার নতুন লুকও বেশ আলোচনায় এসেছে।

অনুষ্ঠানে অনন্ত আম্বানিকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ বলেন, তিনি যেন সবসময় ভালো কাজের পাশে থাকেন এবং মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। অন্যদিকে রণবীরও সামাজিক মাধ্যমে অনন্তের সঙ্গে ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এই আয়োজন শুধু একটি জন্মদিন নয়, বরং তারকাদের উপস্থিতি ও এমন মুহূর্তের জন্য ভক্তদের কাছে হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।  সূএ : জাগোনিউজ২৪.কম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com