হিজবুল্লাহকে নেতানিয়াহুর হুমকির পর হামলা, নিহত ৩৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ফের হুমকি দেওয়ার পর দেশটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টার এ হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

রবিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে ৩৫ জন নিহতের পাশাপাশি ১৫২ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নতুন এই হতাহতের ঘটনায় গত ২ মার্চ থেকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫ জন। আহত হয়েছেন ৬ হাজার ৫৮৮ জন। নিহতদের মধ্যে ২৫২ জন নারী ও ১৬৫ জন শিশু। আহতদের মধ্যে ১ হাজার ১২০ জন নারী ও ৬৪৪ জন শিশু রয়েছেন।

২ মার্চ থেকে লেবাননে প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হলে এবং ‘প্রজন্ম ধরে টিকে থাকার মতো’ শান্তিচুক্তি না হলে লেবাননে হামলা আরও বাড়ানো হবে। এর পরই একযোগে হামলা চালায় দেশটি।

অন্যদিকে, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে আগামীকাল (১৪ এপ্রিল) ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়। তবে এই বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। সূত্র: মিডল ইস্ট মনিটর

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে : আইনমন্ত্রী

» বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

» জিয়া পরিবার জনগণের জন্য কাজ করেছে তা প্রমাণিত: প্রতিমন্ত্রী

» শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

» শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনও নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

» শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, লড়াই হোক অধিকার আদায়ের : জামায়াত আমির

» রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

» আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

» বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

» পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হিজবুল্লাহকে নেতানিয়াহুর হুমকির পর হামলা, নিহত ৩৫

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে ফের হুমকি দেওয়ার পর দেশটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টার এ হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

রবিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় দেশটিতে ৩৫ জন নিহতের পাশাপাশি ১৫২ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নতুন এই হতাহতের ঘটনায় গত ২ মার্চ থেকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৫ জন। আহত হয়েছেন ৬ হাজার ৫৮৮ জন। নিহতদের মধ্যে ২৫২ জন নারী ও ১৬৫ জন শিশু। আহতদের মধ্যে ১ হাজার ১২০ জন নারী ও ৬৪৪ জন শিশু রয়েছেন।

২ মার্চ থেকে লেবাননে প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে।

গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হলে এবং ‘প্রজন্ম ধরে টিকে থাকার মতো’ শান্তিচুক্তি না হলে লেবাননে হামলা আরও বাড়ানো হবে। এর পরই একযোগে হামলা চালায় দেশটি।

অন্যদিকে, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে আগামীকাল (১৪ এপ্রিল) ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট কার্যালয়। তবে এই বৈঠকের তীব্র নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। সূত্র: মিডল ইস্ট মনিটর

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com