যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে চলন্ত এক যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হননি।

আজ সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ‘সি’ ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৩০ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেফতার

» ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

» ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ

» ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেফতার

» যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

» ‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

» ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

» জিমেইলে বড় নিরাপত্তা আপডেট: মোবাইলেও মিলবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন

» সিলেট সীমান্তে ভূমিকম্প

» হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে চলন্ত এক যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হননি।

আজ সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার ‘সি’ ব্লক এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com