ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রতিমন্ত্রী আইএলও কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানান এবং দেশের যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি জানান, যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং ও ফ্রিল্যান্সিং কোর্সে যুবকদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুবদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, কক্সবাজারে আইএলও ও যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ISEC (Improving Skills and Economic Opportunities for the Women and Youth in Cox’s Bazar) প্রকল্পটি সফলভাবে এগিয়ে চলছে।

তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৪৬টি কোর্সের আওতায় ৭ হাজারেরও বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আইএলও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ক্যাপাসিটি বিল্ডিং, প্রশিক্ষণ কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» রমনার বটমূলে ছায়ানটের বৈশাখী আয়োজন

» বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজন গ্রেফতার

» হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» দুর্ঘটনা রোধে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে: সেতুমন্ত্রী

» স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী

» হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

» নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ

» বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

» রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রতিমন্ত্রী আইএলও কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানান এবং দেশের যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি জানান, যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং ও ফ্রিল্যান্সিং কোর্সে যুবকদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুবদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, কক্সবাজারে আইএলও ও যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ISEC (Improving Skills and Economic Opportunities for the Women and Youth in Cox’s Bazar) প্রকল্পটি সফলভাবে এগিয়ে চলছে।

তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৪৬টি কোর্সের আওতায় ৭ হাজারেরও বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে আইএলও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ক্যাপাসিটি বিল্ডিং, প্রশিক্ষণ কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com