আগুনে আট দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনায় গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাজারের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। গভীর রাতে দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ব্যবসায়ী তাহেরের তিনটি, আতিকের দুটি এবং ইউনুছের একটি কাঠের দোকানসহ অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। দোকান থেকে কোনো কিছুই বের করার সুযোগ পাননি। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

তারা আরো বলেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অসহায়ের মতো দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। ফায়ার সার্ভিস সময় মতো না এলে হয়তো ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতো।

চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান জানান, যে বাজারে আগু লেগেছে আমাদের স্টেশন থেকে অনেক দূরে অবস্থিত। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস টিমকে অবহিত করা হয়। তারা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» রমনার বটমূলে ছায়ানটের বৈশাখী আয়োজন

» বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজন গ্রেফতার

» হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» দুর্ঘটনা রোধে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে: সেতুমন্ত্রী

» স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী

» হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

» নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগুনে আট দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনায় গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১১ এপ্রিল) চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাজারের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। গভীর রাতে দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ব্যবসায়ী তাহেরের তিনটি, আতিকের দুটি এবং ইউনুছের একটি কাঠের দোকানসহ অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। দোকান থেকে কোনো কিছুই বের করার সুযোগ পাননি। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

তারা আরো বলেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অসহায়ের মতো দাঁড়িয়ে দেখা ছাড়া তাদের কিছুই করার ছিল না। ফায়ার সার্ভিস সময় মতো না এলে হয়তো ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতো।

চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান জানান, যে বাজারে আগু লেগেছে আমাদের স্টেশন থেকে অনেক দূরে অবস্থিত। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস টিমকে অবহিত করা হয়। তারা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com