গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬: নন্দিত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’ আগামী ১৪ এপ্রিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসানকে।

গল্পের শুরুটা একদম সাধারণ একটি ঘটনা দিয়ে। ভুল ঠিকানায় পাঠানো হয় একটি ফুড ডেলিভারি। তবে এই ছোট ভুল থেকেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্নধর্মী গল্প, যা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে দুই অপরিচিত মানুষের জীবনকে।

প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণেই ঘটে। অন্যদিকে, জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী- যিনি সম্পর্কের আগে খোঁজেন যুক্তি এবং আবেগকে গ্রহণ করার আগে তোলেন প্রশ্ন।

বারবার অপ্রত্যাশিতভাবে তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে একটি গভীর প্রশ্ন- এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই মানুষ কি সত্যিই একসাথে চলার পথ খুঁজে পাবে?

‘তুমি আমি শুধু’-এর মাধ্যমে শিহাব শাহীন তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে।

গল্পটি যেমন হৃদয়স্পর্শী, তেমনি বাস্তবধর্মী এবং নিশ্চিতভাবে তা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা
বিঞ্জ-এর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» রমনার বটমূলে ছায়ানটের বৈশাখী আয়োজন

» বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজন গ্রেফতার

» হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» দুর্ঘটনা রোধে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে: সেতুমন্ত্রী

» স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী

» হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

» নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ

» বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

» রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম

ঢাকা, ১২ এপ্রিল, ২০২৬: নন্দিত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’ আগামী ১৪ এপ্রিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসানকে।

গল্পের শুরুটা একদম সাধারণ একটি ঘটনা দিয়ে। ভুল ঠিকানায় পাঠানো হয় একটি ফুড ডেলিভারি। তবে এই ছোট ভুল থেকেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্নধর্মী গল্প, যা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে দুই অপরিচিত মানুষের জীবনকে।

প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণেই ঘটে। অন্যদিকে, জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী- যিনি সম্পর্কের আগে খোঁজেন যুক্তি এবং আবেগকে গ্রহণ করার আগে তোলেন প্রশ্ন।

বারবার অপ্রত্যাশিতভাবে তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে একটি গভীর প্রশ্ন- এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই মানুষ কি সত্যিই একসাথে চলার পথ খুঁজে পাবে?

‘তুমি আমি শুধু’-এর মাধ্যমে শিহাব শাহীন তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে।

গল্পটি যেমন হৃদয়স্পর্শী, তেমনি বাস্তবধর্মী এবং নিশ্চিতভাবে তা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা
বিঞ্জ-এর।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com