বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে গেছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে, প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। তবে সিনেমার পাশাপাশি এখন টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির এক প্রেস কনফারেন্স। যেখানে অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

প্রেস কফারেন্সে নিশো বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই।’

এরপর পূর্জা চেরি বলেন, ‘জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।’

পেশাদার এই দুই তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। কেউ কেউ বলছেন এটি প্রচারণার অংশ, আবার কেউ পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।

এদিকে সারভাইভাল ড্রামা ঘরানার এই সিনেমায় নিশোর জীবনযুদ্ধের পাশাপাশি পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

» আজ শুক্রবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরো তৎপর হতে হবে : রিজভী

» সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা

» বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী

» গণভোটের রায় বাস্তবায়নে শুক্রবারের গণসমাবেশকে গণআন্দোলনে পরিণত করতে হবে: মামুনুল হক

» ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েক গুণ বেড়ে গেছে। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। বিশেষ করে, প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। তবে সিনেমার পাশাপাশি এখন টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির এক প্রেস কনফারেন্স। যেখানে অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

প্রেস কফারেন্সে নিশো বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই।’

এরপর পূর্জা চেরি বলেন, ‘জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।’

পেশাদার এই দুই তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। কেউ কেউ বলছেন এটি প্রচারণার অংশ, আবার কেউ পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।

এদিকে সারভাইভাল ড্রামা ঘরানার এই সিনেমায় নিশোর জীবনযুদ্ধের পাশাপাশি পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

সূএ: ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com