রমনার বটমূলে ছায়ানটের বৈশাখী আয়োজন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরাবরের মতো এবারও রমনার বটমূলে বৈশাখ বরণ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে মঙ্গলবার ভোর সোয়া ৬টায় রমনার বটমূল আবারও জেগে উঠবে সুরের নবজাগরণে। ভোরের আলো ফোটার আগে শিশিরভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে ছায়ানটের এবারের প্রভাতী আয়োজন।

৮টি সম্মেলক গান, ১৪টি একক গান এবং দুটি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর। প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেবে সংস্কৃতির মহাসমুদ্রে। রমনা বটমূলের দুই ঘণ্টার এই আয়োজন একযোগে সম্প্রচার করবে বিটিভি।

রবিবার বিকালে ছায়ানটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানায় আয়োজক প্রতিষ্ঠান ছায়ানট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদ এবং যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।

লিখিত বক্তব্যে লাইসা আহমদ লিসা বলেন, যখন বাঙালি তার নিজস্ব সংস্কৃতির উৎসবে নিমগ্ন, তখন পৃথিবীর অন্য প্রান্তে যুদ্ধের বিভীষিকা, ধ্বংস আর আতঙ্ক মানবসভ্যতাকে বিপর্যস্ত করে তুলছে। এই অস্থিরতার মাঝেই ছায়ানট প্রত্যাশা করে-সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক; মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৈশাখের এই আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণপূর্ত অধিদপ্তর। এছাড়াও ছায়ানটের কর্মীদের সঙ্গে সেবার এই অভিযাত্রায় যুক্ত হয়েছে থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপ ও এজিস সার্ভিসেস লিমিটেড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

» ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

» ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রমনার বটমূলে ছায়ানটের বৈশাখী আয়োজন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বরাবরের মতো এবারও রমনার বটমূলে বৈশাখ বরণ করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে মঙ্গলবার ভোর সোয়া ৬টায় রমনার বটমূল আবারও জেগে উঠবে সুরের নবজাগরণে। ভোরের আলো ফোটার আগে শিশিরভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে ছায়ানটের এবারের প্রভাতী আয়োজন।

৮টি সম্মেলক গান, ১৪টি একক গান এবং দুটি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর। প্রায় দুইশত শিল্পীর অংশগ্রহণে এই আয়োজন রূপ নেবে সংস্কৃতির মহাসমুদ্রে। রমনা বটমূলের দুই ঘণ্টার এই আয়োজন একযোগে সম্প্রচার করবে বিটিভি।

রবিবার বিকালে ছায়ানটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানায় আয়োজক প্রতিষ্ঠান ছায়ানট।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ডা. সারওয়ার আলী, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদ এবং যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।

লিখিত বক্তব্যে লাইসা আহমদ লিসা বলেন, যখন বাঙালি তার নিজস্ব সংস্কৃতির উৎসবে নিমগ্ন, তখন পৃথিবীর অন্য প্রান্তে যুদ্ধের বিভীষিকা, ধ্বংস আর আতঙ্ক মানবসভ্যতাকে বিপর্যস্ত করে তুলছে। এই অস্থিরতার মাঝেই ছায়ানট প্রত্যাশা করে-সমস্ত শঙ্কা, অনিশ্চয়তা ও ভয়ের অবসান ঘটুক; মানবজাতি ফিরে পাক শান্তি, স্বস্তি ও কল্যাণের পথ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৈশাখের এই আয়োজন নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণপূর্ত অধিদপ্তর। এছাড়াও ছায়ানটের কর্মীদের সঙ্গে সেবার এই অভিযাত্রায় যুক্ত হয়েছে থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপ ও এজিস সার্ভিসেস লিমিটেড।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com