২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ২,১০০ কোটি টাকার CASA আমানত প্রবৃদ্ধি

ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬: ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA)-এ ২,১০০ কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ব্যাংকের ইতিহাসে এই খাতে অন্যতম শক্তিশালী পারফর্মেন্স।

এই সাফল্য গ্রাহকদের ধারাবাহিক আস্থা, দৃঢ় সম্পর্ক এবং একটি স্থিতিশীল ও বৈচিত্র্যময় তহবিল ভিত গড়ে তোলার প্রতি ব্যাংকের অব্যাহত গুরুত্বের প্রতিফলন।

আমানতে এই সাফল্য অর্জনে দেশব্যাপী ৩১০টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের বিশাল নেটওয়ার্ক এবং
নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার অবদান রয়েছে। এর মাধ্যমে বৃহৎ পরিমাণে স্বল্প খরচের স্থিতিশীল আমানত সংগ্রহে ব্যাংকের সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। এই শক্তিশালী আমানত প্রবাহ ব্যাংক-কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন সম্প্রসারণে সহায়তা করছে, যা শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে ৯ এপ্রিল ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

আমানতে এই সাফল্য সম্পর্কে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “শক্তিশালী CASA প্রবৃদ্ধি একটি স্থিতিশীল ব্যালান্স শীটের ভিত্তি। এই অর্জন আমাদের গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের টিমের শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টারই প্রতিফলন। আমরা আমাদের তহবিল ভিত্তি আরও শক্তিশালী করতে থাকায় ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা, উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবো।”

তিনি আরও বলেন, ব্রাঞ্চ নেটওয়ার্ক টিমের পেশাদারিত্ব, গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং সেবার
উৎকর্ষ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চালিকাশক্তি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশকে ফের ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে : খেলাফত মজলিস

» সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে: রাশেদ খাঁন

» সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

» তেল আছে শুধু সংসদে, দেশে নেই : জামায়াত আমির

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

» মহিলা সমিতিতে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

» ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

» শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ

» চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

» ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০২৬ সালের প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ২,১০০ কোটি টাকার CASA আমানত প্রবৃদ্ধি

ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬: ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (CASA)-এ ২,১০০ কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ব্যাংকের ইতিহাসে এই খাতে অন্যতম শক্তিশালী পারফর্মেন্স।

এই সাফল্য গ্রাহকদের ধারাবাহিক আস্থা, দৃঢ় সম্পর্ক এবং একটি স্থিতিশীল ও বৈচিত্র্যময় তহবিল ভিত গড়ে তোলার প্রতি ব্যাংকের অব্যাহত গুরুত্বের প্রতিফলন।

আমানতে এই সাফল্য অর্জনে দেশব্যাপী ৩১০টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের বিশাল নেটওয়ার্ক এবং
নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার অবদান রয়েছে। এর মাধ্যমে বৃহৎ পরিমাণে স্বল্প খরচের স্থিতিশীল আমানত সংগ্রহে ব্যাংকের সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। এই শক্তিশালী আমানত প্রবাহ ব্যাংক-কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন সম্প্রসারণে সহায়তা করছে, যা শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে ৯ এপ্রিল ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

আমানতে এই সাফল্য সম্পর্কে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “শক্তিশালী CASA প্রবৃদ্ধি একটি স্থিতিশীল ব্যালান্স শীটের ভিত্তি। এই অর্জন আমাদের গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের টিমের শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টারই প্রতিফলন। আমরা আমাদের তহবিল ভিত্তি আরও শক্তিশালী করতে থাকায় ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা, উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবো।”

তিনি আরও বলেন, ব্রাঞ্চ নেটওয়ার্ক টিমের পেশাদারিত্ব, গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং সেবার
উৎকর্ষ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চালিকাশক্তি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com