২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী করতে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’।

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (ব্রাভো পয়েন্টে) নোঙর করে।

​জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালেই জাহাজটি বন্দরের পতেঙ্গার ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বার্থিং সম্পন্ন হওয়ার পরপরই পাইপলাইনের মাধ্যমে অকটেন খালাস প্রক্রিয়া শুরু হবে।

​প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, জাহাজটি সফলভাবে আউটারে পৌঁছেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে এটি জেটিতে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে। ২৭ হাজার টন অকটেন খালাস হলে দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: প্রতিমন্ত্রী

» চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি

» ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

» পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

» বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী করতে মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’।

মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এই জাহাজটি বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (ব্রাভো পয়েন্টে) নোঙর করে।

​জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকালেই জাহাজটি বন্দরের পতেঙ্গার ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বার্থিং সম্পন্ন হওয়ার পরপরই পাইপলাইনের মাধ্যমে অকটেন খালাস প্রক্রিয়া শুরু হবে।

​প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম জানান, জাহাজটি সফলভাবে আউটারে পৌঁছেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে এটি জেটিতে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে। ২৭ হাজার টন অকটেন খালাস হলে দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com