নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কমল গোটা গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরের দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ঘরের ভেতরে থাকা ৪টি ছাগল পুড়ে মারা যায়। এ ঘটনায় বসতবাড়ীতে বসবাসকারী সাইদুর ও মর্জিনা নামের দুইজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, নওগাঁ সদর থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, ৪টি কম্বল এবং ২টি শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শাহীন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা প্রদান করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশকে ফের ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে : খেলাফত মজলিস

» সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে: রাশেদ খাঁন

» সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

» তেল আছে শুধু সংসদে, দেশে নেই : জামায়াত আমির

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

» মহিলা সমিতিতে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

» ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

» শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ

» চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

» ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের মাখনা কমল গোটা গ্রামে অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এ পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, অগ্নিকাণ্ডে বসতঘরের দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং ঘরের ভেতরে থাকা ৪টি ছাগল পুড়ে মারা যায়। এ ঘটনায় বসতবাড়ীতে বসবাসকারী সাইদুর ও মর্জিনা নামের দুইজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, নওগাঁ সদর থেকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় হতে প্রাপ্ত ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা, ৪টি কম্বল এবং ২টি শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ শাহীন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় আরও সহায়তা প্রদান করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com