দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি : পানিসম্পদমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি। রন্ধ্রে রন্ধ্রে যেন দুর্নীতি না থাকতে পারে, সেখানে আমরা পাহারাদার হিসেবে দায়িত্ব নিয়েছি।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইছেরদাড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলাম, সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে ভূমিকায় অবতীর্ণ ছিলাম। আজ সংসদ চলছে, সংসদে বিরোধী দল তাদের কথা বলছে, সরকারি দল তার উত্তর দিচ্ছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

এ্যানি বলেন, সারা দেশে খাল খনন শুরু হয়েছে, টেন্ডারও হয়েছে। এমনকি কাজের ধারাবাহিকতায় দখল হয়ে যাওয়া খালের জায়গা উদ্ধার করবে সরকার।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়। এরপর থেকে যত সরকারই এসেছে সবার প্রশ্ন ও চাহিদা ছিল খাল খনন নিয়ে। খনন না হওয়ার কারণে পলি জমে ভরাট হয়েছে, অনেক জায়গা দখল করে মাছ চাষ, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি গড়ে উঠেছে। এমনকি চুয়াডাঙ্গায় সরকারি স্থাপনাও গড়ে উঠেছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, খালের জায়গা জনগণের। এই খালের জায়গা নিতে হলে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কাগজে-কলমে কেউ নিতে পারে না। কিন্তু বিগত সরকারের আমলে সেসবও হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি সরকারের প্রথম কেবিনেট সভায় সারা দেশের কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। বিএনপি সরকার শুধু খাল খনন নয়, এর পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা মেগা প্রজেক্ট করে শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ রাখব আর গ্রামের মানুষ উন্নয়ন পাবে না, সে নীতিতে বিশ্বাসী না। যারা এই নীতিতে বিশ্বাসী তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এবং শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি। রন্ধ্রে রন্ধ্রে যেন দুর্নীতি না থাকতে পারে সেখানে আমরা পাহারাদার হিসেবে দায়িত্ব নিয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশকে ফের ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে : খেলাফত মজলিস

» সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে: রাশেদ খাঁন

» সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

» তেল আছে শুধু সংসদে, দেশে নেই : জামায়াত আমির

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

» মহিলা সমিতিতে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

» ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি

» শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানাতে রেল প্রতিমন্ত্রীর নির্দেশ

» চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

» ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি : পানিসম্পদমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি। রন্ধ্রে রন্ধ্রে যেন দুর্নীতি না থাকতে পারে, সেখানে আমরা পাহারাদার হিসেবে দায়িত্ব নিয়েছি।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইছেরদাড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলাম, সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে ভূমিকায় অবতীর্ণ ছিলাম। আজ সংসদ চলছে, সংসদে বিরোধী দল তাদের কথা বলছে, সরকারি দল তার উত্তর দিচ্ছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

এ্যানি বলেন, সারা দেশে খাল খনন শুরু হয়েছে, টেন্ডারও হয়েছে। এমনকি কাজের ধারাবাহিকতায় দখল হয়ে যাওয়া খালের জায়গা উদ্ধার করবে সরকার।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়। এরপর থেকে যত সরকারই এসেছে সবার প্রশ্ন ও চাহিদা ছিল খাল খনন নিয়ে। খনন না হওয়ার কারণে পলি জমে ভরাট হয়েছে, অনেক জায়গা দখল করে মাছ চাষ, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি গড়ে উঠেছে। এমনকি চুয়াডাঙ্গায় সরকারি স্থাপনাও গড়ে উঠেছে।

পানিসম্পদমন্ত্রী বলেন, খালের জায়গা জনগণের। এই খালের জায়গা নিতে হলে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কাগজে-কলমে কেউ নিতে পারে না। কিন্তু বিগত সরকারের আমলে সেসবও হয়েছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি সরকারের প্রথম কেবিনেট সভায় সারা দেশের কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। বিএনপি সরকার শুধু খাল খনন নয়, এর পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা মেগা প্রজেক্ট করে শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ রাখব আর গ্রামের মানুষ উন্নয়ন পাবে না, সে নীতিতে বিশ্বাসী না। যারা এই নীতিতে বিশ্বাসী তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এবং শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি। রন্ধ্রে রন্ধ্রে যেন দুর্নীতি না থাকতে পারে সেখানে আমরা পাহারাদার হিসেবে দায়িত্ব নিয়েছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com