ওমানে সড়কে প্রাণ গেল বাংলাদেশির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. তৌহিদুল ইসলাম নাহিদ (২৬)।দুর্ঘটনার আগের দিনই ছিল তার জন্মদিন। জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই প্রিয়জনের মৃত্যুর খবরে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ওমানের মাস্কাট ইসমাইল এলাকার ‘ওয়াদি মরম’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ রাঙ্গুনিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওমানের ‘আল হাদারা বিন দফ্ফা’ নামক এলাকায় ইলেকট্রিকের কাজ করতেন।

জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে গাড়িযোগে ইসমাইল নামক স্থানে আসছিওলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এতে ওই গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তৌহিদুলের মৃত্যু হয়।

নিহতের রুমমেট মো. সুমন জানান, ‘নাহিদ অত্যন্ত পরিশ্রমী ছিল। প্রায় চার-পাঁচ বছর আগে সে ওমান গিয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়ে একবারের জন্যও দেশে ফেরা হয়নি তার। ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত লাশ হয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের বন্ধু মোহাম্মদ ইমরান হোসাইন হৃদয় আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকালই জন্মদিনের উইশ করলাম, আজকে তুই চলে গেলি! সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, কত স্মৃতি, কত ঘুরাঘুরি… এখনো বিশ্বাস করতে পারছি না।’

পরিবার সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন চকরিয়া থানার বাসিন্দা এমদাদ নামে অপর এক প্রবাসী। তিনি অক্ষত রয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে নাহিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান স্বজনরা। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

» ঢাবিতে প্রথম বর্ষে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু আজ

» আইফোন ১৮ প্রো: ডিজাইনে বড় চমক আর শক্তিশালী ফিচারে ফিরছে অ্যাপল

» ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

» ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারের হাইকোর্টে জামিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওমানে সড়কে প্রাণ গেল বাংলাদেশির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. তৌহিদুল ইসলাম নাহিদ (২৬)।দুর্ঘটনার আগের দিনই ছিল তার জন্মদিন। জন্মদিনের আনন্দ কাটতে না কাটতেই প্রিয়জনের মৃত্যুর খবরে পরিবার ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ওমানের মাস্কাট ইসমাইল এলাকার ‘ওয়াদি মরম’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ রাঙ্গুনিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রাম এলাকার বাসিন্দা। তিনি ওমানের ‘আল হাদারা বিন দফ্ফা’ নামক এলাকায় ইলেকট্রিকের কাজ করতেন।

জানা গেছে, ঘটনার দিন কর্মস্থল থেকে গাড়িযোগে ইসমাইল নামক স্থানে আসছিওলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পাহাড়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি। এতে ওই গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তৌহিদুলের মৃত্যু হয়।

নিহতের রুমমেট মো. সুমন জানান, ‘নাহিদ অত্যন্ত পরিশ্রমী ছিল। প্রায় চার-পাঁচ বছর আগে সে ওমান গিয়েছিল, কিন্তু এই দীর্ঘ সময়ে একবারের জন্যও দেশে ফেরা হয়নি তার। ভাগ্যের নির্মম পরিহাসে শেষ পর্যন্ত লাশ হয়েই তাকে দেশে ফিরতে হচ্ছে।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদের বন্ধু মোহাম্মদ ইমরান হোসাইন হৃদয় আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকালই জন্মদিনের উইশ করলাম, আজকে তুই চলে গেলি! সেই ছোটবেলা থেকে বন্ধুত্ব, কত স্মৃতি, কত ঘুরাঘুরি… এখনো বিশ্বাস করতে পারছি না।’

পরিবার সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন চকরিয়া থানার বাসিন্দা এমদাদ নামে অপর এক প্রবাসী। তিনি অক্ষত রয়েছেন।

আইনি প্রক্রিয়া শেষে নাহিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান স্বজনরা। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com