পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিনভর বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোলের পোর্ট থানার
ছোটআঁচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় তিন হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাঁজা, ১৪২টি শাড়ী, তিন কেজি জিরা, দুইটি মোবাইল ফোন, ছয় কেজি কিশমিশ, পাঁচ হাজার ৭২৯ টি খাদ্য সামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি বিভিন্ন ব্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।

বিজিবি-৪৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বড় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

» দীপু মনিকে ৩ মামলায় শ্যোন অ্যারেস্ট

» সর্বনাশা প্রতিদান

» বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা

» জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল

» আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

» ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে : ডিআইজি ট্রাফিক

» টাকা ছাপানো নয়, বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী

» ২৫ মণের দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

» ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিনভর বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোলের পোর্ট থানার
ছোটআঁচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় তিন হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাঁজা, ১৪২টি শাড়ী, তিন কেজি জিরা, দুইটি মোবাইল ফোন, ছয় কেজি কিশমিশ, পাঁচ হাজার ৭২৯ টি খাদ্য সামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি বিভিন্ন ব্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।

বিজিবি-৪৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বড় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com