মাদক কারবারিদের অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ কর্মী আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের অতর্কিত হামলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ কর্মী আহত হয়েছেন। শনিবার রাত প্রায় ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন—সাকিবুর রহমান, ফুয়াদ, বাবু, নাজমুল, ফাহিম, জিসান, পিয়াস, রোমান, সজীব ও মুন্না। এদের মধ্যে সাকিবুর রহমান, নাজমুল, ফাহিম, বাবু ও ফুয়াদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে টঙ্গী বাটা গেট এলাকায় পার্কিং করা তুরাগ পরিবহনের একটি বাসের ভেতরে কয়েকজন পরিবহনকর্মী মাদক সেবন করছিলেন। এ সময় ‘বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য বিষয়টি টের পেয়ে সেখানে গিয়ে মাদক সেবনের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও ভিডিও ধারণ করেন।

এতে মাদকসেবনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আশপাশের মাদক কারবারিদের খবর দেয়। পরে টঙ্গী হাজি মাজার বস্তি এলাকা থেকে ২০–৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এসে স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন আহত হন।

সংগঠনের নেতা সবুজ উদ্দিন ইকবাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

» মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

» ঘনিষ্ঠ দৃশ্যের আগে চমকে দেওয়া অভিজ্ঞতা জানালেন বিদ্যা

» রাজধানীতে আইডিয়াল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

» বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত

» বাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা

» ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

» শাহজালালে বিমানের শৌচাগারে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

» আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদক কারবারিদের অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ কর্মী আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের অতর্কিত হামলায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ১০ কর্মী আহত হয়েছেন। শনিবার রাত প্রায় ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন—সাকিবুর রহমান, ফুয়াদ, বাবু, নাজমুল, ফাহিম, জিসান, পিয়াস, রোমান, সজীব ও মুন্না। এদের মধ্যে সাকিবুর রহমান, নাজমুল, ফাহিম, বাবু ও ফুয়াদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাতে টঙ্গী বাটা গেট এলাকায় পার্কিং করা তুরাগ পরিবহনের একটি বাসের ভেতরে কয়েকজন পরিবহনকর্মী মাদক সেবন করছিলেন। এ সময় ‘বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য বিষয়টি টের পেয়ে সেখানে গিয়ে মাদক সেবনের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও ভিডিও ধারণ করেন।

এতে মাদকসেবনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আশপাশের মাদক কারবারিদের খবর দেয়। পরে টঙ্গী হাজি মাজার বস্তি এলাকা থেকে ২০–৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এসে স্বেচ্ছাসেবীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন আহত হন।

সংগঠনের নেতা সবুজ উদ্দিন ইকবাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com