আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে নিজের এই ভেতরের কথা প্রকাশ্যে আনলেন তিনি। পর্দায় এতদিন মিষ্টি মেয়ের ইমেজে দেখা গেলেও কিয়ারা জানান, মাতৃত্ব তাকে অনেক বেশি সাহসী ও সংকল্পবদ্ধ করে তুলেছে।নতুন বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমায় কন্নড় সুপারস্টার যশের বিপরীতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। গত বছর জুলাই মাসে সন্তান জন্ম দেওয়ার পর এটিই তার বড় কোনো প্রজেক্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, আমি আসলে মা হওয়ার পরে যেন বাঘিনি হয়ে উঠেছি। কখনও মনে হয়, এই পৃথিবীর কোনও কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। কখনও আবার সব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে অভিনেতা যশের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা তা নিয়ে খুব একটা বিচলিত নন।

সিনেমার পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের মানবিক গভীরতা রয়েছে যা দর্শকদের স্পর্শ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

» ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

» মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

» ঘনিষ্ঠ দৃশ্যের আগে চমকে দেওয়া অভিজ্ঞতা জানালেন বিদ্যা

» রাজধানীতে আইডিয়াল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

» বোচাগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত

» বাড়িতে পেট্রোল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা

» ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার

» শাহজালালে বিমানের শৌচাগারে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

» আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমি এখন বাঘিনী— কেন বললেন কিয়ারা আদভানি?

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জানিয়েছেন মা হওয়ার পর তার জীবনবোধ ও ব্যক্তিত্বে বড় পরিবর্তন এসেছে। যশের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে নিজের এই ভেতরের কথা প্রকাশ্যে আনলেন তিনি। পর্দায় এতদিন মিষ্টি মেয়ের ইমেজে দেখা গেলেও কিয়ারা জানান, মাতৃত্ব তাকে অনেক বেশি সাহসী ও সংকল্পবদ্ধ করে তুলেছে।নতুন বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই সিনেমায় কন্নড় সুপারস্টার যশের বিপরীতে একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কিয়ারা। গত বছর জুলাই মাসে সন্তান জন্ম দেওয়ার পর এটিই তার বড় কোনো প্রজেক্ট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, আমি আসলে মা হওয়ার পরে যেন বাঘিনি হয়ে উঠেছি। কখনও মনে হয়, এই পৃথিবীর কোনও কিছুকেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। কখনও আবার সব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে যেখানে অভিনেতা যশের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। পোস্টারে যশের হাতে চুরুট থাকা নিয়ে সামাজিক মাধ্যমে কিছুটা বিতর্ক তৈরি হলেও সংশ্লিষ্টরা তা নিয়ে খুব একটা বিচলিত নন।

সিনেমার পরিচালক গীতু মোহনদাস জানান, চিত্রনাট্যের ‘নাদিয়া’ চরিত্রের জন্য শুরু থেকেই তার প্রথম পছন্দ ছিলেন কিয়ারা। পরিচালকের মতে, কিয়ারার অভিনয়ের মধ্যে এক ধরনের মানবিক গভীরতা রয়েছে যা দর্শকদের স্পর্শ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com