বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিন চাঁদ মাত্র ৫৪ সেকেন্ড দিগন্তে অবস্থান করবে। সে হিসাবে ৩০ রোজা পালিত হবে।

এর ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে আগামী শনিবার। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।

আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দুই সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে। এই ধারা আগামী সপ্তাহেও থাকবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরো জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই বলয়ের কারণে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া একই থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জানেন কি সোনা আসলে পৃথিবীর নয়

» বগুড়া সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

» ইফতার আয়োজনে চিকেন চিজ ব্রার্স্ট পিৎজা

» ঈদে মুক্তি পাচ্ছে না ‘পিনিক’

» পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই

» জেলে না গেলে বুঝতাম না কত বড় জুলুমের শাসন ড. ইউনূস করে দিয়েছে: আনিস আলমগীর

» ‘জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সরকার সেসব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ’

» বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

» রাজধানীতে কালবৈশাখী ঝড়, মুষলধারে বৃষ্টি

» খাল খনন-বৃক্ষরোপণ : পরিবেশবাদীরা ব্যর্থ হলেও সরকার আগুয়ান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা কম, শনিবার হতে পারে ঈদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। আবহাওয়াবিদরা বলছেন, আগামীকাল সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিন চাঁদ মাত্র ৫৪ সেকেন্ড দিগন্তে অবস্থান করবে। সে হিসাবে ৩০ রোজা পালিত হবে।

এর ফলে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে আগামী শনিবার। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে প্রায় এক ঘণ্টা সময় ধরে চাঁদ দেখা যেতে পারে।

আগামী শুক্র ও শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দুই সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে। এই ধারা আগামী সপ্তাহেও থাকবে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরো জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই বলয়ের কারণে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া একই থাকতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com