বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ৯টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং ট্রেন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

যাত্রাবিরতি বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে— একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। একইসঙ্গে ঢাকা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে ঢাকা স্টেশন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু না করার সিদ্ধান্তও কার্যকর হয়েছে।

যাত্রীচাপ সামলাতে ট্রেনের প্রস্থান স্থলেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সুন্দরবন, মধুমতি, বেনাপোল ও জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি রূপসী বাংলা এবং নকশীকাঁথা কমিউটার ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের পরিবর্তে শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে। এছাড়া রেলের প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং সাধারণ যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে-পরে মোট ২০ দিন ট্রেনে কোনো বিশেষ ‘সেলুনকার’ সংযোজন করা হবে না।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহণ করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের বড় স্টেশনগুলোতে বিনা টিকিটের যাত্রী প্রবেশ ঠেকাতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলন্ত ট্রেন ও রেললাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ৯টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। যাত্রীসাধারণের ভোগান্তি কমাতে এবং ট্রেন চলাচলে শৃঙ্খলা ফেরাতে এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সম্প্রতি রাজধানীর রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

যাত্রাবিরতি বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে— একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস। একইসঙ্গে ঢাকা থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে ঢাকা স্টেশন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু না করার সিদ্ধান্তও কার্যকর হয়েছে।

যাত্রীচাপ সামলাতে ট্রেনের প্রস্থান স্থলেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সুন্দরবন, মধুমতি, বেনাপোল ও জাহানাবাদ এক্সপ্রেসের পাশাপাশি রূপসী বাংলা এবং নকশীকাঁথা কমিউটার ট্রেনগুলো ঢাকা রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের পরিবর্তে শহরতলি প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে। এছাড়া রেলের প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং সাধারণ যাত্রীদের সুবিধার্থে ঈদের আগে-পরে মোট ২০ দিন ট্রেনে কোনো বিশেষ ‘সেলুনকার’ সংযোজন করা হবে না।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহণ করেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের বড় স্টেশনগুলোতে বিনা টিকিটের যাত্রী প্রবেশ ঠেকাতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সমন্বয়ে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলন্ত ট্রেন ও রেললাইনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি যে কোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com