খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপ্রবণ অবস্থা থেকে বাংলাদেশকে শস্য-শ্যামল দেশে পরিণত করেছিলেন। তার উদ্যোগেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিললতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন কাজ সম্পন্ন করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, নওগাঁ জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দেশের খাদ্যের যে চাহিদা রয়েছে, তা আমাদেরই পূরণ করতে হবে। সেই লক্ষ্যেই নওগাঁসহ সারাদেশে নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজ মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই কোনো না কোনো অভিযোগ রয়েছে। আমি প্রকাশ্যে সব কিছু বলব না, বাট আই ডু সামথিং ফর পিপল। জনগণের স্বার্থে সততার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা আপনাদের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। আপনারা নির্দেশ দেবেন, আর সেই অনুযায়ী আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ ব্যবহার করেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূর থেকে সংবাদ শুনছেন—অপরাধীদের ধরতে ফোর্স ব্যবহার করুন, আমাদের আলাদা নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি ও মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপ্রবণ অবস্থা থেকে বাংলাদেশকে শস্য-শ্যামল দেশে পরিণত করেছিলেন। তার উদ্যোগেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিললতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে এই খাল খনন কাজ সম্পন্ন করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, নওগাঁ জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দেশের খাদ্যের যে চাহিদা রয়েছে, তা আমাদেরই পূরণ করতে হবে। সেই লক্ষ্যেই নওগাঁসহ সারাদেশে নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজ মন্ত্রণালয় সম্পর্কে তিনি বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই কোনো না কোনো অভিযোগ রয়েছে। আমি প্রকাশ্যে সব কিছু বলব না, বাট আই ডু সামথিং ফর পিপল। জনগণের স্বার্থে সততার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, আমরা আপনাদের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। আপনারা নির্দেশ দেবেন, আর সেই অনুযায়ী আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ ব্যবহার করেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দূর থেকে সংবাদ শুনছেন—অপরাধীদের ধরতে ফোর্স ব্যবহার করুন, আমাদের আলাদা নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি ও মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com