ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ছয় সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান দুর্ঘটনায় পড়লে ওই ছয়জন ক্রু সদস্য নিহত হন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলার কারণে’ ঘটেনি।

নিহত ছয় মার্কিন সেনা হলেন—জন ক্লিনার (৩৩), আলাবামার অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাস।

এর মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।

পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

তবে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।সূত্র: সিএনএন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

» মোটরসাইকেল কিনে না বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ,ছেলে আটক

» খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

» জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

» তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে নেয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

» চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার ১জন অভিযোগে গ্রেফতার

» ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

» বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

» আড়ংয়ে ব্যাগ না দেওয়ায় হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ছয় সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান দুর্ঘটনায় পড়লে ওই ছয়জন ক্রু সদস্য নিহত হন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ‘শত্রুপক্ষের হামলার কারণে’ ঘটেনি।

নিহত ছয় মার্কিন সেনা হলেন—জন ক্লিনার (৩৩), আলাবামার অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাস।

এর মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। বাকি তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।

পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

তবে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।সূত্র: সিএনএন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com