ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে অপারেশন ‘এপিক ফিউরি’ নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।

বৃহস্পতিবার (১২ মার্চ) সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী, ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে।

শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচারিত হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানান, শুক্রবার সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে।

বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দের খবর প্রকাশ করেছে, বিশেষ করে ‘দক্ষিণ তেহরানে’।

এদিকে, ‘ইরানে যুদ্ধ খুব দ্রুত এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ইরান প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ‘খুব দ্রুত এগোচ্ছে’ এবং ‘খুব ভালোভাবে চলছে’।

তিনি ইরানকে ‘সন্ত্রাস ও ঘৃণার জাতি’ বলে উল্লেখ করেন এবং ইঙ্গিত দেন যে দেশটি ‘এখন বড় মাশুল দিচ্ছে’।

সূত্র : বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুবদল নেতা রাসু হত্যা মামলায় ১জন গ্রেফতার

» ৬০ কেজি গাঁজা উদ্ধার

» ঈদুল ফিতরের আগে দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম

» মেহেদি উৎসবে মেতেছেন দেব-রুক্মিণী

» চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই, যে যার সঙ্গে লড়বে

» যাত্রীবাহী ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫জন আহত

» সংরক্ষিত নারী আসন: ৩৫ আসনের জন্য শুধু বিএনপিতেই জমা পড়েছে ৫০০ আবেদন

» আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল

» ঈদের আগে গ্রামে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

» ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার ধীরগতিতে চলছে যান চলাচল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার কথা জানাল যুক্তরাষ্ট্র

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইরানে অপারেশন ‘এপিক ফিউরি’ নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে প্রায় ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড।

বৃহস্পতিবার (১২ মার্চ) সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী, ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে, এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে।

শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচারিত হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।

তেহরানের বাসিন্দারা জানান, শুক্রবার সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে।

বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দের খবর প্রকাশ করেছে, বিশেষ করে ‘দক্ষিণ তেহরানে’।

এদিকে, ‘ইরানে যুদ্ধ খুব দ্রুত এগোচ্ছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ইরান প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ‘খুব দ্রুত এগোচ্ছে’ এবং ‘খুব ভালোভাবে চলছে’।

তিনি ইরানকে ‘সন্ত্রাস ও ঘৃণার জাতি’ বলে উল্লেখ করেন এবং ইঙ্গিত দেন যে দেশটি ‘এখন বড় মাশুল দিচ্ছে’।

সূত্র : বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com