স্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মহিউদ্দিন খন্দকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং থানার এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মো. মাইনুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর বাকশীমুল ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মহিউদ্দিন উপজেলার পশ্চিম খাড়েরা (খন্দকার বাড়ি) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. নজির মিয়া খন্দকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানকালে ফকির বাজারের হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার-কুমিল্লা সড়কের ওপর থেকে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে সঙ্গে থাকা আরেক মাদক কারবারি সম্রাট পালিয়ে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাছ-মাংসের দামে আগুন, গরিবের ‘ভরসা’ পোল্ট্রি মুরগি-ডিমেও অস্বস্তি

» জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

» ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

» গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে : সড়কমন্ত্রী

» ‘আপনার কণ্ঠ ছাড়া সংসদ যেন অসম্পূর্ণ মনে হয়’: হাদিকে নিয়ে হাসনাত

» সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে

» ৩১ মার্চের মধ্যে ফিরতে পারবেন মেয়াদোত্তীর্ণ ভিসাধারী আমিরাত প্রবাসীরা

» ১৭ বছরের জঞ্জাল-আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী

» এক উঠানে ৯ লাশ, আত্মীয়স্বজন-এলাকাবাসীর শোকের মাতম

» স্বর্ণের বারসহ একজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মহিউদ্দিন খন্দকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িচং থানার এসআই মো. মিজানুর রহমান ও এএসআই মো. মাইনুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর বাকশীমুল ইউনিয়নের ফকির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মহিউদ্দিন উপজেলার পশ্চিম খাড়েরা (খন্দকার বাড়ি) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. নজির মিয়া খন্দকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানকালে ফকির বাজারের হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার-কুমিল্লা সড়কের ওপর থেকে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে সঙ্গে থাকা আরেক মাদক কারবারি সম্রাট পালিয়ে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com