যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। নির্ধারিত সূচি অনুযায়ী খেলার সমাপ্তির সময় ছিল রাত ৯টা ৫৫ মিনিট। তবে ম্যাচ পরিচালনার নিয়ম অনুযায়ী অতিরিক্ত সর্বোচ্চ ৬০ মিনিট সময় রাখা হয়েছে, যাতে আবহাওয়া স্বাভাবিক হলে খেলা পুনরায় শুরু করা যায়।

ম্যাচের শর্ত অনুযায়ী স্থানীয় সময় রাত ৮টা ২১ মিনিট পর্যন্ত কোনো ওভার কমানো হতো না। তবে বৃষ্টি চলতে থাকায় এখন ধীরে ধীরে ওভার কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময়ের মধ্যে খেলা শুরু করা গেলে পূর্ণ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সুযোগ থাকলেও বৃষ্টির কারণে সেই সম্ভাবনা কমে গেছে।

বৃষ্টির সময় মাঠকর্মীরা কভার দিয়ে উইকেট ও আউটফিল্ড ঢেকে রেখেছেন। এছাড়া মাঠের একটি ছাড়া বাকি ফ্লাডলাইটও বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ওভার কমে গেলে বাংলাদেশের লক্ষ্যও বদলে যাবে। যদি ম্যাচটি ২০ ওভারে নামিয়ে আনা হয়, তাহলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে ১৯৯ রান। তবে যদি বাংলাদেশ কোনো উইকেট না হারাতো, তাহলে লক্ষ্য হতো ১৪০ রান। বর্তমানে বাংলাদেশ ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ড্রেসিংরুমে অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে ম্যাচটি যদি ৩০ ওভারে হয়, তাহলে বাংলাদেশের লক্ষ্য হবে ২৩৮ রান। আর ৪০ ওভারে হলে লক্ষ্য দাঁড়াবে ২৬১ রান। ফলে আবহাওয়া স্বাভাবিক হলে নতুন সমীকরণ নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। নির্ধারিত সূচি অনুযায়ী খেলার সমাপ্তির সময় ছিল রাত ৯টা ৫৫ মিনিট। তবে ম্যাচ পরিচালনার নিয়ম অনুযায়ী অতিরিক্ত সর্বোচ্চ ৬০ মিনিট সময় রাখা হয়েছে, যাতে আবহাওয়া স্বাভাবিক হলে খেলা পুনরায় শুরু করা যায়।

ম্যাচের শর্ত অনুযায়ী স্থানীয় সময় রাত ৮টা ২১ মিনিট পর্যন্ত কোনো ওভার কমানো হতো না। তবে বৃষ্টি চলতে থাকায় এখন ধীরে ধীরে ওভার কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময়ের মধ্যে খেলা শুরু করা গেলে পূর্ণ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সুযোগ থাকলেও বৃষ্টির কারণে সেই সম্ভাবনা কমে গেছে।

বৃষ্টির সময় মাঠকর্মীরা কভার দিয়ে উইকেট ও আউটফিল্ড ঢেকে রেখেছেন। এছাড়া মাঠের একটি ছাড়া বাকি ফ্লাডলাইটও বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ম্যাচ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ওভার কমে গেলে বাংলাদেশের লক্ষ্যও বদলে যাবে। যদি ম্যাচটি ২০ ওভারে নামিয়ে আনা হয়, তাহলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে ১৯৯ রান। তবে যদি বাংলাদেশ কোনো উইকেট না হারাতো, তাহলে লক্ষ্য হতো ১৪০ রান। বর্তমানে বাংলাদেশ ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ড্রেসিংরুমে অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে ম্যাচটি যদি ৩০ ওভারে হয়, তাহলে বাংলাদেশের লক্ষ্য হবে ২৩৮ রান। আর ৪০ ওভারে হলে লক্ষ্য দাঁড়াবে ২৬১ রান। ফলে আবহাওয়া স্বাভাবিক হলে নতুন সমীকরণ নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com