ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকারের উচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চ উমুক্ত মাঠে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক শ্রমিক এর উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যাতায়াত করেন। এ সময় সড়ক, নৌ ও রেলপথে যাত্রীচাপ বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শ্রমিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনাল, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, ছিনতাই এবং যাত্রীদের হয়রানি প্রতিরোধে ভিজিলেন্স টিম সার্বক্ষণিক কাজ করবে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা যেন মানুষের জন্য ভোগান্তির কারণ না হয়, সেজন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সবাই সম্মিলিতভাবে কাজ করলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গুলিস্তান বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিহবন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

» ড. ইউনূস ‘ডাস্টবিন’ সংস্কৃতি চালু করেছিলেন: আনিস আলমগীর

» হাদির খুনিদের ফেরাতে ১৫ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

» ‘আমি কিন্তু আপনার মতো গোলরক্ষক ছিলাম’ আমিনুলকে জাইমা

» অস্ত্র-গুলিসহ ডাকাত ‘ছোট সুমন বাহিনী’র এক সদস্য আটক

» সাফারি পার্কে দর্শনার্থীদের ঢল

» মঙ্গলবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

» মধ্যপ্রাচ্যে সংঘাত শাহ আমানত বিমানবন্দরে আরও ৫ ফ্লাইট বাতিল

» ছুটিতে একঘেয়েমি দূর করার কিছু কার্যকর কৌশল

» ঈদের ছুটির আনন্দে শিশুর সুরক্ষা, যা জানা জরুরি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকারের উচ্চ পর্যায় থেকে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রাহমান শিমুল বিশ্বাস এমপি।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান নাট্যমঞ্চ উমুক্ত মাঠে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক শ্রমিক এর উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যাতায়াত করেন। এ সময় সড়ক, নৌ ও রেলপথে যাত্রীচাপ বেড়ে যায়। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শ্রমিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনাল, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি, ছিনতাই এবং যাত্রীদের হয়রানি প্রতিরোধে ভিজিলেন্স টিম সার্বক্ষণিক কাজ করবে। একই সঙ্গে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা যেন মানুষের জন্য ভোগান্তির কারণ না হয়, সেজন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সবাই সম্মিলিতভাবে কাজ করলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গুলিস্তান বাস টার্মিনাল মালিক সমিতির আহবায়ক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিহবন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com