ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করেছেন। উদ্ধার হওয়াদের মধ্যে সাত পুরুষ ও নয় নারী রয়েছেন।
আজ দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২-এর এলএ প্লাজার তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।








