ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। আজ বেলা পৌনে দশটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা আজাহার মাঝির ছেলে মো. ওয়াহেদুল ইসলাম রিপন (৪০) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলিফ্যান্ট রোডের বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)।

গুরুতর আহতরা হলেন- ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে একটি বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। গৌরনদী কসবা এলাকায় পৌঁছালে বরিশালগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের পাঁচ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, আহতদের মধ্যে আরও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হরেও বাস চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জীবনের বিনিময়ে হলেও জুলাইয়ের চেতনা রক্ষা করা হবে: জামায়াত আমির

» বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» দল বদলেছে, মানুষের ভাগ্য বদলায়নি : নাহিদ ইসলাম

» ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

» সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা ও সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

» জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

» ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেফতার

» আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ

» ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে: ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। আজ বেলা পৌনে দশটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা আজাহার মাঝির ছেলে মো. ওয়াহেদুল ইসলাম রিপন (৪০) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলিফ্যান্ট রোডের বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)।

গুরুতর আহতরা হলেন- ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে একটি বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। গৌরনদী কসবা এলাকায় পৌঁছালে বরিশালগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের পাঁচ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, আহতদের মধ্যে আরও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হরেও বাস চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com