বৃদ্ধকে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ চর বাংলাবাজার এলাকায় মারধরের ঘটনায় মোহাম্মদ মনির মোল্লা (৭০) নামে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে চরবাংলাবাজার গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনির মোল্লা (৭০) ও তার স্ত্রী তন্দ্রি বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তারা একই এলাকার তন্দ্রি বেগমের খালাতো ভাই নিজাম মিজির (৫০) বাড়িতে যান। ঝগড়ার বিচার করতে গিয়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে কিল-ঘুষি মারেন এবং তার অণ্ডকোষে চাপ দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে মনির মোল্লার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যান। পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানে অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জমাট বরফে রক্তধারা, ৫০ লাখ বছরের গোপন রহস্য

» যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার

» জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পল কাপুরের শ্রদ্ধা

» অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

» সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

» জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম

» আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও দুইজন গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তার

» নতুন গভর্নরের নিয়োগ বাতিল চাইল টিআইবি

» বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: ডা. তাহের

» বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে: পাট প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৃদ্ধকে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জ চর বাংলাবাজার এলাকায় মারধরের ঘটনায় মোহাম্মদ মনির মোল্লা (৭০) নামে আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ১০টার দিকে চরবাংলাবাজার গ্রামের বাসিন্দা মোহাম্মদ মনির মোল্লা (৭০) ও তার স্ত্রী তন্দ্রি বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য তারা একই এলাকার তন্দ্রি বেগমের খালাতো ভাই নিজাম মিজির (৫০) বাড়িতে যান। ঝগড়ার বিচার করতে গিয়ে নিজাম মিজি ও তার সহযোগী খুইশা মনির মোল্লাকে কিল-ঘুষি মারেন এবং তার অণ্ডকোষে চাপ দেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে মনির মোল্লার ছেলে তমিজ মোল্লা তাকে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় নিজের বাসায় নিয়ে যান। পরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানে অসুস্থ অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com