রাতে ঢাকায় আসছেন পল কাপুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসছেন মা‌র্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর।

সংশ্লিষ্টরা বলছেন, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে, তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন।
তারা বল‌ছেন, এ সফ‌রে রাজ‌নৈ‌তিক বোঝাপড়া, দুই দে‌শের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রো‌হিঙ্গা সমস্যা, আঞ্চ‌লিক ইস্যু-‌বি‌শেষ ক‌রে মধ্যপ্রা‌চ্যে চলমান উদ্ভূত প‌রি‌স্থি‌তি আলোচনার টে‌বি‌লে থাক‌বে।

জানা গে‌ছে, বর্তমা‌নে দি‌ল্লি‌ সফ‌রে র‌য়ে‌ছেন পল কাপুর। তি‌নি দি‌ল্লি থে‌কে রওনা ক‌রে মঙ্গলবার রা‌তে ঢাকায় পৌঁছা‌বেন। ঢাকায় এ‌সে মা‌র্কিন দূতাবা‌সের শীর্ষ কর্তা‌দের নি‌য়ে বস‌বেন পল। পরদিন বুধবার (৪ মার্চ) পল কাপুর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। ওই‌দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।

সফরের শেষদিন বৃহস্প‌তিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা র‌য়ে‌ছে প‌লের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পল কাপুরের ঢাকা সফর নি‌য়ে ঢাকা মা‌র্কিন দূতাবাস সোমবার এক বিবৃ‌তি‌তে ব‌লে‌ছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

» বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী

» ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

» উজানের ঢলে হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

» ইসলামপুর পৌরসভার উন্মূক্ত বাজেট ঘোষণা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাতে ঢাকায় আসছেন পল কাপুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসছেন মা‌র্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর।

সংশ্লিষ্টরা বলছেন, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে, তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন।
তারা বল‌ছেন, এ সফ‌রে রাজ‌নৈ‌তিক বোঝাপড়া, দুই দে‌শের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রো‌হিঙ্গা সমস্যা, আঞ্চ‌লিক ইস্যু-‌বি‌শেষ ক‌রে মধ্যপ্রা‌চ্যে চলমান উদ্ভূত প‌রি‌স্থি‌তি আলোচনার টে‌বি‌লে থাক‌বে।

জানা গে‌ছে, বর্তমা‌নে দি‌ল্লি‌ সফ‌রে র‌য়ে‌ছেন পল কাপুর। তি‌নি দি‌ল্লি থে‌কে রওনা ক‌রে মঙ্গলবার রা‌তে ঢাকায় পৌঁছা‌বেন। ঢাকায় এ‌সে মা‌র্কিন দূতাবা‌সের শীর্ষ কর্তা‌দের নি‌য়ে বস‌বেন পল। পরদিন বুধবার (৪ মার্চ) পল কাপুর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। ওই‌দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।

সফরের শেষদিন বৃহস্প‌তিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা র‌য়ে‌ছে প‌লের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পল কাপুরের ঢাকা সফর নি‌য়ে ঢাকা মা‌র্কিন দূতাবাস সোমবার এক বিবৃ‌তি‌তে ব‌লে‌ছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com