জটিল সমস্যায় হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, দোয়া চাইলেন স্বামী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতার কারণে গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের আগে তিনি প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়। অস্ত্রোপচার সফল হলেও পরবর্তীতে নতুন করে কয়েকটি জটিলতা দেখা দেয়। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যায় ভুগছেন তিনি। তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া, ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসি সহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে।

এছাড়া হাই ডায়াবেটিস (ইনসুলিন নির্ভর) অবস্থা এবং অক্সিজেন সাপোর্ট ছাড়া স্যাচুরেশন কমে যাওয়ার সমস্যাও রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডা. মিতুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে তার স্বামী এক পোস্টে এসব তথ্য জানিয়ে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, অস্ত্রোপচারের পর কিছু প্যারামিটার কমে আসলেও কিছু নতুন করে বেড়েছে। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনসিপির বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ডা. মিতুর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

» এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

» নতুন প্রজন্মের এনএফসি স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করলো প্রাইম ব্যাংক

» স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার

» বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ

» আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী

» ঢাবিতে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

» শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

» হত্যা মামলার চার আসামি গ্রেফতার

» শিল্প বর্জ্য দূর করতে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জটিল সমস্যায় হাসপাতালে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, দোয়া চাইলেন স্বামী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু। গাইনোকোলজিক্যাল জটিলতার কারণে গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হলে জরুরি অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের আগে তিনি প্রায় শক অবস্থায় ছিলেন এবং পেটের ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গুরুতর জটিলতা তৈরি হয়। অস্ত্রোপচার সফল হলেও পরবর্তীতে নতুন করে কয়েকটি জটিলতা দেখা দেয়। বর্তমানে পোস্ট-অপারেটিভ ফুসফুসের সংক্রমণসহ একাধিক সমস্যায় ভুগছেন তিনি। তার শরীরে সেপটিসেমিয়ার লক্ষণ, নিউট্রোফিলিয়া, ডি-ডাইমার, লিভার এনজাইম, সি-আর-পি ও ডব্লিউবিসি সহ বিভিন্ন পরীক্ষার সূচক বেড়ে গেছে।

এছাড়া হাই ডায়াবেটিস (ইনসুলিন নির্ভর) অবস্থা এবং অক্সিজেন সাপোর্ট ছাড়া স্যাচুরেশন কমে যাওয়ার সমস্যাও রয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ডা. মিতুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে তার স্বামী এক পোস্টে এসব তথ্য জানিয়ে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, অস্ত্রোপচারের পর কিছু প্যারামিটার কমে আসলেও কিছু নতুন করে বেড়েছে। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এনসিপির বিভিন্ন নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ডা. মিতুর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

Design & Developed BY ThemesBazar.Com