আইন আমার সন্তান লঙ্ঘন করলেও ব্যবস্থা নিতে হবে: ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আইন সবার জন্য সমান। ‘আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারো বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।

আসন্ন রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিজানুর রহমান মিনু উল্লেখ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি. কে. এম. মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই মতবিনিময় সভা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির

» আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

» সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

» খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

» ‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

» ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইন আমার সন্তান লঙ্ঘন করলেও ব্যবস্থা নিতে হবে: ভূমিমন্ত্রী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আইন সবার জন্য সমান। ‘আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি প্রশাসনকে সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়বদ্ধতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, ‘আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারো বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে।

আসন্ন রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে ভূমিমন্ত্রী বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা খাতে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিজানুর রহমান মিনু উল্লেখ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দপ্তর সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন কার্যক্রমে গতি আনতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি. কে. এম. মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই মতবিনিময় সভা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com