সকালে ঘুম ভাঙতেই বমি বমি ভাব? কারণ ও করণীয় জানুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব বা হালকা বমির সমস্যায় পড়েন। কেউ এটি খালি পেটের ফল বলে মনে করেন, আবার কেউ গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ভেবে গুরুত্ব দেন না। তবে চিকিৎসকদের মতে, সকালের বমি সব সময় সাধারণ কারণে হয় না; এর পেছনে থাকতে পারে বিভিন্ন শারীরিক কারণ।

কেন হয় সকালের বমি?

অ্যাসিডিটি ও রিফ্লাক্স:

রাতে দীর্ঘ সময় খালি পেটে থাকার ফলে পাকস্থলীতে অ্যাসিড জমে। অতিরিক্ত অ্যাসিড সকালে বমি ভাব, বুক জ্বালা বা অস্বস্তির সৃষ্টি করতে পারে। যাদের আগে থেকেই অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। ঘুম থেকে হঠাৎ উঠে বসা বা ঝুঁকে পড়লেও অস্বস্তি বাড়তে পারে।

ডিহাইড্রেশন:

শরীরে পানির ঘাটতি থাকলেও সকালে বমি হতে পারে। রাতে পর্যাপ্ত পানি না খাওয়া বা অতিরিক্ত চা-কফি পান করলে এ সমস্যা বাড়ে।

হরমোনজনিত কারণ:

অন্তঃসত্ত্বা নারীদের প্রথম ত্রৈমাসিকে ‘মর্নিং সিকনেস’ খুবই সাধারণ একটি বিষয়। এছাড়া থাইরয়েড সমস্যা বা অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতাও সকালের বমির কারণ হতে পারে।

ঘুমের অভাব ও মানসিক চাপ:

পর্যাপ্ত ঘুম না হওয়া, অনিয়মিত স্লিপ সাইকেল কিংবা অতিরিক্ত মানসিক চাপও সকালে বমি ভাব বাড়িয়ে দিতে পারে।

করণীয় কী?

  • ঘুম থেকে উঠে প্রথমে অল্প উষ্ণ পানি পান করুন।
  • খালি পেটে ভারী, ঝাল বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন।
  • হালকা খাবার দিয়ে দিন শুরু করুন।
  • রাতে ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খাবার শেষ করুন।
  • পর্যাপ্ত পানি পান করুন এবং চা-কফি সীমিত রাখুন।

তবে নিয়মিত বা তীব্র বমি, মাথা ঘোরা, ওজন কমে যাওয়া কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান সীমান্তে গ্রেফতার

» ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল

» ট্রুকলার থেকে নাম ও নম্বর চিরতরে ডিলিট করবেন যেভাবে

» জুতা পরে নামাজ পড়া যাবে কি?

» সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিং করবেন আসিফ নজরুল

» সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার

» বরইয়ের চাটনি তৈরির রেসিপি

» শিশুর যে ৫ ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি

» ট্রাক মালিককে কুপিয়ে হত্যা

» নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সকালে ঘুম ভাঙতেই বমি বমি ভাব? কারণ ও করণীয় জানুন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : অনেকেই সকালে ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব বা হালকা বমির সমস্যায় পড়েন। কেউ এটি খালি পেটের ফল বলে মনে করেন, আবার কেউ গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা ভেবে গুরুত্ব দেন না। তবে চিকিৎসকদের মতে, সকালের বমি সব সময় সাধারণ কারণে হয় না; এর পেছনে থাকতে পারে বিভিন্ন শারীরিক কারণ।

কেন হয় সকালের বমি?

অ্যাসিডিটি ও রিফ্লাক্স:

রাতে দীর্ঘ সময় খালি পেটে থাকার ফলে পাকস্থলীতে অ্যাসিড জমে। অতিরিক্ত অ্যাসিড সকালে বমি ভাব, বুক জ্বালা বা অস্বস্তির সৃষ্টি করতে পারে। যাদের আগে থেকেই অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। ঘুম থেকে হঠাৎ উঠে বসা বা ঝুঁকে পড়লেও অস্বস্তি বাড়তে পারে।

ডিহাইড্রেশন:

শরীরে পানির ঘাটতি থাকলেও সকালে বমি হতে পারে। রাতে পর্যাপ্ত পানি না খাওয়া বা অতিরিক্ত চা-কফি পান করলে এ সমস্যা বাড়ে।

হরমোনজনিত কারণ:

অন্তঃসত্ত্বা নারীদের প্রথম ত্রৈমাসিকে ‘মর্নিং সিকনেস’ খুবই সাধারণ একটি বিষয়। এছাড়া থাইরয়েড সমস্যা বা অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতাও সকালের বমির কারণ হতে পারে।

ঘুমের অভাব ও মানসিক চাপ:

পর্যাপ্ত ঘুম না হওয়া, অনিয়মিত স্লিপ সাইকেল কিংবা অতিরিক্ত মানসিক চাপও সকালে বমি ভাব বাড়িয়ে দিতে পারে।

করণীয় কী?

  • ঘুম থেকে উঠে প্রথমে অল্প উষ্ণ পানি পান করুন।
  • খালি পেটে ভারী, ঝাল বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন।
  • হালকা খাবার দিয়ে দিন শুরু করুন।
  • রাতে ঘুমানোর অন্তত দুই ঘণ্টা আগে খাবার শেষ করুন।
  • পর্যাপ্ত পানি পান করুন এবং চা-কফি সীমিত রাখুন।

তবে নিয়মিত বা তীব্র বমি, মাথা ঘোরা, ওজন কমে যাওয়া কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com