পোস্টাল ব্যালটে সাড়ে ১১ লাখ ভোটারের ভোট সম্পন্ন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। বেশির ভাগ কেন্দ্র রয়েছে সিসি ক্যামেরার আওতায়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ আসনে একটানা ভোট গ্রহণ চলবে। সারা দেশে আজ সাধারণ ছুটি। এমনকি শপিং মলগুলো বন্ধ রয়েছে। আজকের বহুলপ্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পোপার পাঠানো হয়। এর মধ্যে গ্রহণ করেছেন পাঁচ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন। ভোট দিয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ২১৪ জন। ভোট দেওয়া ব্যালট গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে এসে পৌঁছেছে চার লাখ ৯১ হাজার ৬১৫টি। এর মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন চার লাখ ৬৬ হাজার ২৪৩টি।

প্রবাসী ভোটার ছাড়াও একই সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কারাগারে আটক ব্যক্তিদের মধ্যে মোট ছয় লাখ ২৬ হাজার ১৪৯ জন ভোট দান সম্পন্ন করেছেন। সব মিলিয়ে গতকাল বিকেল পর্যন্ত ১১ লাখ ৫৭ হাজার ৩৬৩ জন ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।

এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।

ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। এর বাইরে সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনি মাঠে রয়েছেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সবকিছু কঠোরভাবে নজরদারি করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ইসিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সদাচরণের চেয়ে উত্তম কোনো আমল আছে কি?

» বাসচাপায় খানকার খাদেম নিহত

» কমেছে সোনার দাম

» আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল

» কেমন চলছে বাংলাদেশ

» যুবককে কুপিয়ে হত্যা

» ইরানে মার্কিন ক্রু উদ্ধার অভিযানে ইসরায়েলের সহায়তা ছিল: নেতানিয়াহু

» ইলিশের দাম নাগালে আসবে যেভাবে, জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

» মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরল ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ

» তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পোস্টাল ব্যালটে সাড়ে ১১ লাখ ভোটারের ভোট সম্পন্ন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। বেশির ভাগ কেন্দ্র রয়েছে সিসি ক্যামেরার আওতায়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ আসনে একটানা ভোট গ্রহণ চলবে। সারা দেশে আজ সাধারণ ছুটি। এমনকি শপিং মলগুলো বন্ধ রয়েছে। আজকের বহুলপ্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পোপার পাঠানো হয়। এর মধ্যে গ্রহণ করেছেন পাঁচ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন। ভোট দিয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ২১৪ জন। ভোট দেওয়া ব্যালট গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে এসে পৌঁছেছে চার লাখ ৯১ হাজার ৬১৫টি। এর মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন চার লাখ ৬৬ হাজার ২৪৩টি।

প্রবাসী ভোটার ছাড়াও একই সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কারাগারে আটক ব্যক্তিদের মধ্যে মোট ছয় লাখ ২৬ হাজার ১৪৯ জন ভোট দান সম্পন্ন করেছেন। সব মিলিয়ে গতকাল বিকেল পর্যন্ত ১১ লাখ ৫৭ হাজার ৩৬৩ জন ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।

এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।

ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। এর বাইরে সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনি মাঠে রয়েছেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সবকিছু কঠোরভাবে নজরদারি করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ইসিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com