আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, ‘গলাচিপার মানুষের যে জোয়ার আমরা দেখছি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, বিজয়ের পরে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবেন—এটাই আমাদের অঙ্গীকার।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয়ের মতো ভোট এখনো গড়ে ওঠেনি। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন, বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় যদি আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এই এলাকার জন্য দুর্ভোগ ছাড়া কিছুই অপেক্ষা করছে না।’

তিনি বলেন, ‘সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি, সব বাজারে ঘুরতে পারিনি, সবাইকে ফোনও দিতে পারিনি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন সংসদ সদস্য প্রার্থী নিজে এসে ঘরে ঘরে কথা বলবেন, কাজ করার আহ্বান জানাবেন।

সেটি সম্ভব হয়নি—আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দল-মত-নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।’

নুর আরো বলেন, আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমরা পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করতে চাই, যেন মানুষ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারে। চর ও দুর্গম এলাকায় রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলেও উপযুক্ত ডাক্তার পাওয়া যায় না। দুই উপজেলার উপজেলা হাসপাতাল আধুনিক করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। কৃষক যেন ভয়হীনভাবে তরমুজসহ ফসল চাষ করতে পারে, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, আধুনিক কৃষি উপকরণ ও সরকারি সুবিধা পায় সে ব্যবস্থাই আমরা করব। জেলে ও মৎস্যচাষিরা যেন হয়রানি ছাড়াই নিরাপদ পরিবেশে কাজ করতে পারে সেটা নিশ্চিত করব।

নুর বলেন, ‘এই অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। এ ছাড়া তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। বেকারত্ব দূর করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।’

বিএনপি সমর্থিত এই প্রার্থী বলেন, ‘আমি বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে বলতে চাই, আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ যদি আপনাদের দিকে বাঁকা চোখে তাকায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। আজ আপনাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এই জনপদকে ঘুরে দাঁড় করানোর। তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা এই অঞ্চলকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দয়া করে ১২ ফেব্রুয়ারি আমাকে নিরাশ করবেন না : শামা ওবায়েদ

» ‘বাংলাদেশ ২.০’ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ও ঈগল মার্কায় ভোট দিন : এবি পার্টি চেয়ারম্যান

» বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে অপপ্রচারে লিপ্ত একটি দল : মাহদী আমিন

» কেউ জুলুম করলে হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ : কায়কোবাদ

» হাতপাখায় ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: চরমোনাই পীর

» সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব: জামায়াত আমির

» আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

» ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৮ জন গ্রেফতার

» ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

» এবারের লড়াই কেবল ক্ষমতা বদলের নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের: মামুনুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না : নুরুল হক নুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, ‘গলাচিপার মানুষের যে জোয়ার আমরা দেখছি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, বিজয়ের পরে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করবেন—এটাই আমাদের অঙ্গীকার।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন কিংবা জামায়াতে ইসলামীর এককভাবে বিজয়ের মতো ভোট এখনো গড়ে ওঠেনি। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন, বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় যদি আমরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এই এলাকার জন্য দুর্ভোগ ছাড়া কিছুই অপেক্ষা করছে না।’

তিনি বলেন, ‘সময়ের স্বল্পতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সবার কাছে যেতে পারিনি, সব বাজারে ঘুরতে পারিনি, সবাইকে ফোনও দিতে পারিনি। অনেকেই হয়তো প্রত্যাশা করেছিলেন সংসদ সদস্য প্রার্থী নিজে এসে ঘরে ঘরে কথা বলবেন, কাজ করার আহ্বান জানাবেন।

সেটি সম্ভব হয়নি—আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দল-মত-নির্বিশেষে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি। আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।’

নুর আরো বলেন, আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। আমরা পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করতে চাই, যেন মানুষ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে চলাচল করতে পারে। চর ও দুর্গম এলাকায় রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলেও উপযুক্ত ডাক্তার পাওয়া যায় না। দুই উপজেলার উপজেলা হাসপাতাল আধুনিক করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। কৃষক যেন ভয়হীনভাবে তরমুজসহ ফসল চাষ করতে পারে, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, আধুনিক কৃষি উপকরণ ও সরকারি সুবিধা পায় সে ব্যবস্থাই আমরা করব। জেলে ও মৎস্যচাষিরা যেন হয়রানি ছাড়াই নিরাপদ পরিবেশে কাজ করতে পারে সেটা নিশ্চিত করব।

নুর বলেন, ‘এই অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। এ ছাড়া তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। বেকারত্ব দূর করাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার।’

বিএনপি সমর্থিত এই প্রার্থী বলেন, ‘আমি বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে বলতে চাই, আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ যদি আপনাদের দিকে বাঁকা চোখে তাকায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। আজ আপনাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এই জনপদকে ঘুরে দাঁড় করানোর। তারেক রহমানের নেতৃত্বে, আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমরা এই অঞ্চলকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।’

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ হোসেন, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com