সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে: সিবগাতুল্লাহ সিবগা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে কেবল মেধা নয়, বরং নৈতিকতা সম্পন্ন একটি প্রজন্ম গঠনই আমাদের মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে ছাত্রসমাজকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে।

রবিবার (২৯ মার্চ) বেলা ১২ টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বক্তারা নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শিক প্রজন্ম গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া সব সময় ইসলামী আন্দোলনের উর্বর ভূমি হিসেবে পরিচিত এবং এখান থেকেই আগামী দিনের নেতৃত্বের পরিবর্তন আসবে।

সিবগাতুল্লাহ বলেন, ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে মানুষের অধিকার ও প্রত্যাশাকে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়া চলবে না। বিশেষ করে উৎসবের সময় সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান প্রাণহানিকে মৃত্যুপুরীর সঙ্গে তুলনা করে তারা প্রশাসনের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।

সমাবেশে বগুড়ার বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু এবং কৃষিভিত্তিক শিল্প প্রসারের মাধ্যমে এই অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দাবি জানানো হয়।

বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক এবং শহর আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল প্রমুখ। সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও শহরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিলেটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» কীর্তনখোলা-১০ লঞ্চের কেবিনে আগুন

» ঘুসের প্রস্তাব দেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করতে আমির হামজাকে আইনি নোটিশ

» সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রস্তাব দেন: প্রশ্ন সারোয়ার তুষারের

» ‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি…’— ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

» বিরোধীদলের ওয়াকআউট সংসদ সংস্কৃতির অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

» ঢাকায় ঝড়ো হাওয়া-বজ্রসহ শিলাবৃষ্টি

» অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার

» ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২৯৮৩ মামলা : সংসদে আইনমন্ত্রী

» সংসদে বিরল নজির, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হবে: সিবগাতুল্লাহ সিবগা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে কেবল মেধা নয়, বরং নৈতিকতা সম্পন্ন একটি প্রজন্ম গঠনই আমাদের মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজে ছাত্রসমাজকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে।

রবিবার (২৯ মার্চ) বেলা ১২ টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বক্তারা নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে একটি আদর্শিক প্রজন্ম গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

তিনি বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া সব সময় ইসলামী আন্দোলনের উর্বর ভূমি হিসেবে পরিচিত এবং এখান থেকেই আগামী দিনের নেতৃত্বের পরিবর্তন আসবে।

সিবগাতুল্লাহ বলেন, ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে মানুষের অধিকার ও প্রত্যাশাকে কোনোভাবেই পাশ কাটিয়ে যাওয়া চলবে না। বিশেষ করে উৎসবের সময় সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান প্রাণহানিকে মৃত্যুপুরীর সঙ্গে তুলনা করে তারা প্রশাসনের অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।

সমাবেশে বগুড়ার বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু এবং কৃষিভিত্তিক শিল্প প্রসারের মাধ্যমে এই অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের দাবি জানানো হয়।

বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় প্লানিং ও ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির মাওলানা আব্দুল হক এবং শহর আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল প্রমুখ। সাইয়্যেদ কুতুব সাব্বির ও শাহরিয়ার হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও শহরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com