সহকর্মীদের শিশুদের জন্য ব্র্যাক ব্যাংকের বইমেলা আয়োজন

ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬: সহকর্মীদের শিশুদের মেধা বিকাশে সহায়তা এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে নিজেদের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

এই আয়োজনের সহযোগিতায় ছিল ব্র্যাক কুমন।
৮ ফেব্রুয়ারি ২০২৬ বইমেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। মেলা চলবে ৮ ও ৯ ফেব্রুয়ারি।

এই আয়োজনে রয়েছে ২ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য প্রায় ৩০ ধরনের শিক্ষামূলক বই ও ওয়ার্কবুক। এসব বইয়ের মধ্যে আছে প্রাথমিক শিক্ষা, গণিত, ভাষা দক্ষতা এবং সাধারণ জ্ঞান বিকাশে সহায়ক বিভিন্ন বই। রঙিন চিত্রের এই বইগুলো শিশুদের শেখার যাত্রাকে করে তুলবে একইসাথে আনন্দদায়ক ও উপভোগ্য।

প্রদর্শনীতে ব্র্যাক ব্যাংকের সহকর্মীরা বিশেষ সুবিধা উপভোগ করবেন, যেখানে রয়েছে এনরোলমেন্ট ফি-তে ২৫% ছাড়, কুমন বইয়ে বিশেষ ছাড়, তাৎক্ষণিক ডায়াগনস্টিক টেস্ট (ডিটি) বুকিংয়ের সুযোগ এবং সফল ফ্র্যাঞ্চাইজি রেফারেলে আকর্ষণীয় সুবিধা।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অপারেশনস মুনিরুজ্জামান মোল্যা এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোর্শেদসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক কুমনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইন-স্কুল প্রোগ্রাম ম্যানেজার অরনি মাহমুদ এবং পার্টনারশিপ ম্যানেজার ইনসানুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের শিশুদের জন্য একটি কাঠামোবদ্ধ ও স্বনিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এমন উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং জীবনে সাফল্য অর্জনে প্রয়োজনীয় ভিত তৈরিতে সহায়তা করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন 

» জয়পুরহাটে ২ হাজার অসহায় মানুষের মাঝে ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

» রায়পুর বিএনপি’র সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সহকর্মীদের শিশুদের জন্য ব্র্যাক ব্যাংকের বইমেলা আয়োজন

ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬: সহকর্মীদের শিশুদের মেধা বিকাশে সহায়তা এবং নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে নিজেদের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

এই আয়োজনের সহযোগিতায় ছিল ব্র্যাক কুমন।
৮ ফেব্রুয়ারি ২০২৬ বইমেলার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। মেলা চলবে ৮ ও ৯ ফেব্রুয়ারি।

এই আয়োজনে রয়েছে ২ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য প্রায় ৩০ ধরনের শিক্ষামূলক বই ও ওয়ার্কবুক। এসব বইয়ের মধ্যে আছে প্রাথমিক শিক্ষা, গণিত, ভাষা দক্ষতা এবং সাধারণ জ্ঞান বিকাশে সহায়ক বিভিন্ন বই। রঙিন চিত্রের এই বইগুলো শিশুদের শেখার যাত্রাকে করে তুলবে একইসাথে আনন্দদায়ক ও উপভোগ্য।

প্রদর্শনীতে ব্র্যাক ব্যাংকের সহকর্মীরা বিশেষ সুবিধা উপভোগ করবেন, যেখানে রয়েছে এনরোলমেন্ট ফি-তে ২৫% ছাড়, কুমন বইয়ে বিশেষ ছাড়, তাৎক্ষণিক ডায়াগনস্টিক টেস্ট (ডিটি) বুকিংয়ের সুযোগ এবং সফল ফ্র্যাঞ্চাইজি রেফারেলে আকর্ষণীয় সুবিধা।

আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অপারেশনস মুনিরুজ্জামান মোল্যা এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোর্শেদসহ ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাক কুমনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইন-স্কুল প্রোগ্রাম ম্যানেজার অরনি মাহমুদ এবং পার্টনারশিপ ম্যানেজার ইনসানুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের শিশুদের জন্য একটি কাঠামোবদ্ধ ও স্বনিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ব্যাংকটি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এমন উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং জীবনে সাফল্য অর্জনে প্রয়োজনীয় ভিত তৈরিতে সহায়তা করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com