দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল (৩২)। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর দীর্ঘ সময় দেশে ও বিদেশে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। সেখানে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে আবারও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ ১৮ মাস যন্ত্রণার সঙ্গে লড়াই করা এই যোদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহযোদ্ধাদের মাঝে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিলেন আইভী

» গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৬, উদ্ধার মাদক ও অস্ত্র

» ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

» অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ৩

» টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

» সর্বাধিক দেখা নাটকের শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, পিছিয়ে গেল ‘বড় ছেলে’

» আর্থিক সংকটে আল-নাসর, স্থগিত ট্রান্সফার কার্যক্রম

» আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের

» বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেড় বছর পর না ফেরার দেশে আরও এক জুলাই যোদ্ধা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জুলাই গণঅভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাই যোদ্ধা আশরাফুল (৩২)। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন আশরাফুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর দীর্ঘ সময় দেশে ও বিদেশে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছিল। সেখানে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে আবারও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে (ICU) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ ১৮ মাস যন্ত্রণার সঙ্গে লড়াই করা এই যোদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহযোদ্ধাদের মাঝে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com