অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাবায় নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গতকাল শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। কিন্তু এই আন্দোলনে পুলিশ যেভাবে সবাইকে পিটিয়েছে এবং হামলা করেছে, এটা প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল আমি গিয়েছিলাম হাসপাতালে। সেখানে দেখেছি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। জাবের, জুমাসহ অনেকে আহত হয়েছে। একজন প্রার্থী মহিউদ্দিন রনিকেও পেটানো হয়েছে। আশা করবো এই ধরনের সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে।’

নির্বাচনী ইশতেহারে প্রথমে ওসমান হাদি হত্যার বিচারের বিষয়টি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা রয়েছে, তারা নির্বাচন আয়োজন করবে। আবার আমাদের যে বিচারালয় রয়েছে, তারা ওসমান হাদি হত্যা বিচার করবে। ফলে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক নয়। আগে একভাবে দাঁড় করানো হয়েছিল- সংস্কার আর নির্বাচন কি আলাদা জিনিস কি না। এবারও একই পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘যেকোনো মূল্যে বাংলাদেশে ১২ ফেব্রুয়ারিতে ভোট হবে এবং সবাই ভোট দিতে আসবেন। যদি কেউ ভয় দেখানোর চেষ্টা চালায়, সেটার প্রতি কর্ণপাত না করে ১৫ বছরে ভোট দিতে না পারার অধিকার প্রয়োগ করবেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

» পিস্তল-বিপুল দেশীয় অস্ত্র জব্দ, যুবক আটক

» জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম

» বাবার পক্ষে গণসংযোগে নামলেন জাইমা রহমান

» ভাষানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জোবাইদা রহমান

» অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» বিএনপির প্রার্থী ইশরাককে সমর্থন দিলেন শীর্ষ কওমি আলেম আল্লামা আব্দুল হামীদ

» পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন

» চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র উদ্ধার

» ঢাবির ১০ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  অনেকে আন্দোলনে এসে নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মালিবাগ ও রাজারবাগ এলাবায় নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গতকাল শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছিল। কিন্তু এই আন্দোলনে পুলিশ যেভাবে সবাইকে পিটিয়েছে এবং হামলা করেছে, এটা প্রশাসন থেকে শুরু করে সবার জন্য একটা লজ্জার বিষয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। গতকাল আমি গিয়েছিলাম হাসপাতালে। সেখানে দেখেছি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। জাবের, জুমাসহ অনেকে আহত হয়েছে। একজন প্রার্থী মহিউদ্দিন রনিকেও পেটানো হয়েছে। আশা করবো এই ধরনের সংস্কৃতি থেকে সরকার সরে আসবে এবং নতুন বাংলাদেশ গঠনে আগ্রহী হবে।’

নির্বাচনী ইশতেহারে প্রথমে ওসমান হাদি হত্যার বিচারের বিষয়টি রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা রয়েছে, তারা নির্বাচন আয়োজন করবে। আবার আমাদের যে বিচারালয় রয়েছে, তারা ওসমান হাদি হত্যা বিচার করবে। ফলে একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক নয়। আগে একভাবে দাঁড় করানো হয়েছিল- সংস্কার আর নির্বাচন কি আলাদা জিনিস কি না। এবারও একই পরিস্থিতি তৈরির চেষ্টা চালানো হচ্ছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘যেকোনো মূল্যে বাংলাদেশে ১২ ফেব্রুয়ারিতে ভোট হবে এবং সবাই ভোট দিতে আসবেন। যদি কেউ ভয় দেখানোর চেষ্টা চালায়, সেটার প্রতি কর্ণপাত না করে ১৫ বছরে ভোট দিতে না পারার অধিকার প্রয়োগ করবেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com