হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এই দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

‘এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ হামলার ঘটনা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ। এটি এখন স্পষ্ট যে এই সরকার ও বিচার ব্যবস্থা শহীদ হাদির হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চায়, শহীদ শরিফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং এই দাবিকে দমন করা যাবে না।

জাতীয় নাগরিক পার্টি আহত নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করছে এবং তাদের পরিবারগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টি জোরালো দাবি জানাচ্ছে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে জাতির সামনে উন্মোচন করতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান

» জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা

» হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

» রাজনীতিমুক্ত পেশাদার ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশা

» মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার : সারজিস আলম

» আমরা উন্নত হলে ভারত অস্তিত্ব হারাবে, সেভেন সিস্টার ধ্বংস হবে: শিবির সভাপতি

» ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত নেতারা

» এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ? প্রশ্ন আসিফ মাহমুদের

» ইশতেহারে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির

» মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণঅভ্যুত্থান: শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির অঙ্গীকার বিএনপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এই দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

‘এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ হামলার ঘটনা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ। এটি এখন স্পষ্ট যে এই সরকার ও বিচার ব্যবস্থা শহীদ হাদির হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চায়, শহীদ শরিফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং এই দাবিকে দমন করা যাবে না।

জাতীয় নাগরিক পার্টি আহত নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করছে এবং তাদের পরিবারগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টি জোরালো দাবি জানাচ্ছে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে জাতির সামনে উন্মোচন করতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com