৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত দেশে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ভোররাতের গভীর ঘুমে যখন আচ্ছন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঠিক তখনই প্রকৃতির এক মৃদু কম্পনে কেঁপে উঠল সাতক্ষীরাসহ আশপাশের জনপদ। মঙ্গলবারভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না। তবে ভোররাতে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামালসহ ১জন আটক

» বিএনপির ইশতেহার ঘোষণা শুক্রবার

» জঙ্গি নাটক সাজিয়ে ৭ হত্যা এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন ডিবির হারুন

» উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

» ভারতের প্রতি আইসিসির এত বেশি টান কেন?

» শবে বরাতে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

» বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা

» এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

» সাগর-রুনির বাড়িতে জামায়াত প্রার্থী, চাইলেন দোয়া

» ৩ জেলায় জামায়াত আমিরের সমাবেশ আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত দেশে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ভোররাতের গভীর ঘুমে যখন আচ্ছন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঠিক তখনই প্রকৃতির এক মৃদু কম্পনে কেঁপে উঠল সাতক্ষীরাসহ আশপাশের জনপদ। মঙ্গলবারভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন আঘাত হানে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ভোর ৫টায় এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না। তবে ভোররাতে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com