শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শালীনতা বজায় রেখে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটে, যা কোনোভাবেই কাম্য নয়।

পোস্টে তিনি লেখেন, সমালোচনা করার অধিকার সবার থাকলেও তা যেন কখনও শালীনতার সীমা অতিক্রম না করে। যুক্তি ও ভদ্র ভাষার মাধ্যমে মতামত প্রকাশ করার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে ভাষা নিজের বা অন্যের ক্ষেত্রে প্রয়োগ হলে কষ্টদায়ক হতে পারে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনও প্রিয় ব্যক্তিকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব হওয়া উচিত উত্তম ভাষায় ও যুক্তিপূর্ণভাবে। এটিকেই তিনি ইসলামী শিক্ষা ও নৈতিক আচরণের অংশ হিসেবে উল্লেখ করেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আমার এই সামান্য পরামর্শটুকু সবাই যথাযথ গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

» স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

» উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

» ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন

» বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

» চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

» ৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

» ‘যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্র ধরে রাখাই সঠিক ছিল’

» ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : শালীনতা বজায় রেখে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটে, যা কোনোভাবেই কাম্য নয়।

পোস্টে তিনি লেখেন, সমালোচনা করার অধিকার সবার থাকলেও তা যেন কখনও শালীনতার সীমা অতিক্রম না করে। যুক্তি ও ভদ্র ভাষার মাধ্যমে মতামত প্রকাশ করার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে ভাষা নিজের বা অন্যের ক্ষেত্রে প্রয়োগ হলে কষ্টদায়ক হতে পারে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, কোনও প্রিয় ব্যক্তিকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব হওয়া উচিত উত্তম ভাষায় ও যুক্তিপূর্ণভাবে। এটিকেই তিনি ইসলামী শিক্ষা ও নৈতিক আচরণের অংশ হিসেবে উল্লেখ করেন।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আমার এই সামান্য পরামর্শটুকু সবাই যথাযথ গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com