শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তায় রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

[ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬] শিল্পখাত নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা ও অভিজ্ঞতা প্রদানের
মাধ্যমে সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা
প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইউসিবিডি।

সম্প্রতি, রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়। এমওইউ -তে ইউসিবিডির পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং
রোজটেক সল্যুশনস লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন স্বাক্ষর
করেন। অনুষ্ঠানে রোজটেক সল্যুশনসের পরিচালক শরীফ হোসেন ও চেয়ারম্যান নাফিস মোস্তফাসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবিডির শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ, চাকরি প্রাপ্তিতে
সহায়তা, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতভিত্তিক জ্ঞান বিনিময় সেশন এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের
চলমান এআই প্রকল্পে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ পেশাজীবীদের সাথে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন এবং আইটি শিল্পখাতে নিজেদের প্রত্যাশিত অবস্থান তৈরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন।

এ অংশীদারিত্ব নিয়ে কিংশুক গুপ্ত বলেন, “ইউসিবিডিতে আমাদের মূল লক্ষ্য হল অ্যাকাডেমিক
শিক্ষাকে শিল্পখাতের প্রত্যাশার সঙ্গে সংযুক্ত করা। রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে
অংশীদারিত্ব শিক্ষার্থীদের বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রয়োজনীয়
দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও জোরালো
করেছে।”

এ বিষয়ে মো. ইমরান হোসেন বলেন, “ইউসিবিডির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা এন্টারপ্রাইজ মানের এআই পণ্য নিয়ে হাতে-কলমে কাজ
করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং তাদের পেশাগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ
ব্যবহারিক দক্ষতায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তায় রোজটেক সল্যুশনসের সাথে ইউসিবিডির অংশীদারিত্ব

[ঢাকা, ০২ ফেব্রুয়ারি, ২০২৬] শিল্পখাত নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা ও অভিজ্ঞতা প্রদানের
মাধ্যমে সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা
প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইউসিবিডি।

সম্প্রতি, রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়। এমওইউ -তে ইউসিবিডির পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং
রোজটেক সল্যুশনস লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন স্বাক্ষর
করেন। অনুষ্ঠানে রোজটেক সল্যুশনসের পরিচালক শরীফ হোসেন ও চেয়ারম্যান নাফিস মোস্তফাসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবিডির শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ, চাকরি প্রাপ্তিতে
সহায়তা, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতভিত্তিক জ্ঞান বিনিময় সেশন এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের
চলমান এআই প্রকল্পে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ পেশাজীবীদের সাথে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন এবং আইটি শিল্পখাতে নিজেদের প্রত্যাশিত অবস্থান তৈরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন।

এ অংশীদারিত্ব নিয়ে কিংশুক গুপ্ত বলেন, “ইউসিবিডিতে আমাদের মূল লক্ষ্য হল অ্যাকাডেমিক
শিক্ষাকে শিল্পখাতের প্রত্যাশার সঙ্গে সংযুক্ত করা। রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে
অংশীদারিত্ব শিক্ষার্থীদের বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রয়োজনীয়
দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও জোরালো
করেছে।”

এ বিষয়ে মো. ইমরান হোসেন বলেন, “ইউসিবিডির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত।

এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা এন্টারপ্রাইজ মানের এআই পণ্য নিয়ে হাতে-কলমে কাজ
করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং তাদের পেশাগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ
ব্যবহারিক দক্ষতায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com