কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের টাকা মেরে নির্বাচনের সিজনে যারা জনগণের সেবা করতে আসে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ঋণখেলাপিরা যতই শক্তিশালী হোক, পার পাবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক আসনে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী এই ইস্যু সামনে আনতে পারতেন। কিন্তু নিরাপত্তা ইস্যুতে বা এজেন্সির হয়রানির ভয়ে তারা করেনি।

নিজের করা মামলার কথা উল্লেখ করে বলেন, ‘আমি যখন মামলা করলাম, আমার আইনজীবীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কখনও কোনো ভয়ভীতির কাছে মাথানত করবে না।’

হাসনাত বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না। আমি দেখছি এটা ঋণখেলাপী এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে যে যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণখেলাপীরা যতই শক্তিশালী হোক না কেন, দিনশেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে।

মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল প্রসঙ্গে বলেন, একটা মানুষ ১৩০ কোটি টাকারও বেশি ঋণখেলাপী। ২০০৪-০৫ এ ১৩০ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে তিনি ২০২৬ সালে এসেও পরিশোধ করেন নাই। বার বার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। একই ঘটনায় ২০০৮ সালেও মুন্সী নির্বাচন করতে পারেননি বলে উল্লেখ করেন হাসনাত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

» স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

» উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

» ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন

» বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

» চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

» ৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

» ‘যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্র ধরে রাখাই সঠিক ছিল’

» ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের টাকা মেরে নির্বাচনের সিজনে যারা জনগণের সেবা করতে আসে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ঋণখেলাপিরা যতই শক্তিশালী হোক, পার পাবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক আসনে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী এই ইস্যু সামনে আনতে পারতেন। কিন্তু নিরাপত্তা ইস্যুতে বা এজেন্সির হয়রানির ভয়ে তারা করেনি।

নিজের করা মামলার কথা উল্লেখ করে বলেন, ‘আমি যখন মামলা করলাম, আমার আইনজীবীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কখনও কোনো ভয়ভীতির কাছে মাথানত করবে না।’

হাসনাত বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না। আমি দেখছি এটা ঋণখেলাপী এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে যে যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণখেলাপীরা যতই শক্তিশালী হোক না কেন, দিনশেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে।

মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল প্রসঙ্গে বলেন, একটা মানুষ ১৩০ কোটি টাকারও বেশি ঋণখেলাপী। ২০০৪-০৫ এ ১৩০ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে তিনি ২০২৬ সালে এসেও পরিশোধ করেন নাই। বার বার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। একই ঘটনায় ২০০৮ সালেও মুন্সী নির্বাচন করতে পারেননি বলে উল্লেখ করেন হাসনাত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com