ফাইল ছবি
অনলাইন ডেস্ক : উত্তরখানে দেশী অস্ত্র, ইয়াবা, গাঁজা ও ছিনতাইকৃত মোবাইলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উত্তরখান আর্মি ক্যাম্প সূত্র বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি জানিয়েছে, তাদেরকে উত্তরখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








