আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় জনগণের সঙ্গে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা সদর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ডের জনগণের সঙ্গে এই কুশল বিনিময় হয়।

উপজেলার বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফেরদৌস মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত সকলকে মাহে রমজানের মোবারকবাদ এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান।

ডেপুটি স্পিকার বলেন, ‘রমজান মাসে আমি রমজানুল মোবারক জানাচ্ছি। পাশাপাশি আগামীতে আবার আপনাদের সবার সাথে কাজের মাধ্যমে দেখা হবে। আমি বলছি কিন্তু কাজের মাধ্যমে দেখা হবে। আগামীতে আমরা সবাই কাজের মাধ্যমে দেখা করতে চাই।’

তিনি বলেন, ‘এখানে স্কুল-কলেজের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, মন্দিরের উন্নয়ন, শ্মশান ঘাটের উন্নয়ন, সমস্ত উন্নয়ন করার জন্য আমি আপনাদের প্রত্যেকের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে আগামী দিনে কাজ করব। আমি নির্বাচনের পরে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বিশরপাশায় এসেছি। আমি চেষ্টা করব এমন কিছু কাজ করতে যেন বিশরপাশার মানুষ সারা জীবন আমাকে মনে রাখে।’

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক

» র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ

» জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» মাত্র ৬২ বর্গমাইলের ছবির মতো এক দেশ, জানেন কোথায়?

» মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬জন আহত

» ভালো মা হতে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন আলিয়া ভাট!

» জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি কৃষিতে বিপ্লব এনেছে: প্রতিমন্ত্রী অমিত

» এবার বাড়ল সোনার দাম

» র‍্যাব সদস্য হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার

» ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-মোদি ফোনালাপ, ছিলেন ইলেন মাস্কও

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় জনগণের সঙ্গে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা বিনিময় করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা সদর ইউনিয়নের ১নং ও ৩নং ওয়ার্ডের জনগণের সঙ্গে এই কুশল বিনিময় হয়।

উপজেলার বিশরপাশা হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফেরদৌস মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত সকলকে মাহে রমজানের মোবারকবাদ এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান।

ডেপুটি স্পিকার বলেন, ‘রমজান মাসে আমি রমজানুল মোবারক জানাচ্ছি। পাশাপাশি আগামীতে আবার আপনাদের সবার সাথে কাজের মাধ্যমে দেখা হবে। আমি বলছি কিন্তু কাজের মাধ্যমে দেখা হবে। আগামীতে আমরা সবাই কাজের মাধ্যমে দেখা করতে চাই।’

তিনি বলেন, ‘এখানে স্কুল-কলেজের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, মন্দিরের উন্নয়ন, শ্মশান ঘাটের উন্নয়ন, সমস্ত উন্নয়ন করার জন্য আমি আপনাদের প্রত্যেকের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে আগামী দিনে কাজ করব। আমি নির্বাচনের পরে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বিশরপাশায় এসেছি। আমি চেষ্টা করব এমন কিছু কাজ করতে যেন বিশরপাশার মানুষ সারা জীবন আমাকে মনে রাখে।’

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com