আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ৫৪ বছর ধরে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটা নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবার ও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

শনিবার এগারোটায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা। শত শত শহীদদের রক্তের উপর দিয়ে আজকের আমাদের এই গণতন্ত্রের নির্বাচন। অনেকে মনে করছে এটা একটা সাধারণ ঘটনা, এটা তাদের ১৭ বছরের ফসল। কিন্তু এটা ভেবে তারা ভুল করছে, তারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে। নাহিদ ইসলাম আরো বলেন, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটা নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবার ও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

এই জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যেই গণতন্ত্রের নির্বাচন হচ্ছে সেখানে আমরা কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দিবো না। বাংলাদেশে কোন দল সরকার গঠন করবে সেটা নির্ধারণ করবে এই দেশের জনগণ। এখানে কোন বিদেশি শক্তি হস্তক্ষেপ করলে তাদেরকে রুখে দিতে আমরা প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, প্রিয় জনগণ, আপনারা ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করুন, তারা নির্বাচিত হলে এই দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে। শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করবে । জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচারকে আমরা অগ্রাধিকার দিব। শহীদ ওসমান হাদী হত্যার বিচার করব ইনশাআল্লাহ। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্য, আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক ও ন্যায়বিচারের রাষ্ট্র আমরা গঠন করব ইনশাআল্লাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পঞ্চগড়-১ আসনে ১০ লাখ টাকার হিসাব কোথায়, প্রশ্ন সারজিসের

» স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: শফিকুর রহমান

» উপজেলা প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি: এলজিআরডি প্রতিমন্ত্রী

» ফ্রিজে বরফ জমলে যেভাবে পরিষ্কার করবেন

» বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত

» চায়ের দোকানের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

» রাসেলকে সম্মান, ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা

» ৮ বছর পর আনুশকার পর্দায় ফেরার গুঞ্জন

» ‘যুক্তরাষ্ট্রের মিষ্টি কথা প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্র ধরে রাখাই সঠিক ছিল’

» ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ৫৪ বছর ধরে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটা নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবার ও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

শনিবার এগারোটায় কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা। শত শত শহীদদের রক্তের উপর দিয়ে আজকের আমাদের এই গণতন্ত্রের নির্বাচন। অনেকে মনে করছে এটা একটা সাধারণ ঘটনা, এটা তাদের ১৭ বছরের ফসল। কিন্তু এটা ভেবে তারা ভুল করছে, তারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করছে। নাহিদ ইসলাম আরো বলেন, আমাদের দেশকে নিয়ে পার্শ্ববর্তী দেশ গত ৫৪ বছর ধর ষড়যন্ত্র করছে, প্রতিটা নির্বাচনে হস্তক্ষেপ করছে। এবার ও তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

এই জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যেই গণতন্ত্রের নির্বাচন হচ্ছে সেখানে আমরা কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দিবো না। বাংলাদেশে কোন দল সরকার গঠন করবে সেটা নির্ধারণ করবে এই দেশের জনগণ। এখানে কোন বিদেশি শক্তি হস্তক্ষেপ করলে তাদেরকে রুখে দিতে আমরা প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, প্রিয় জনগণ, আপনারা ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করুন, তারা নির্বাচিত হলে এই দেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে। শহীদ ওসমান হাদীর অসমাপ্ত কাজ সম্পন্ন করবে । জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচারকে আমরা অগ্রাধিকার দিব। শহীদ ওসমান হাদী হত্যার বিচার করব ইনশাআল্লাহ। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্য, আধিপত্যবাদের বিরুদ্ধে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক ও ন্যায়বিচারের রাষ্ট্র আমরা গঠন করব ইনশাআল্লাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com