রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানের জনসভায় জনস্রোত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে হযরত শাহমখদুম (র.) দরগা শরিফে যাওয়ার কথা রয়েছে তার। তারপর তিনি বক্তব্য রাখবেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায়। এ জন্য সকাল থেকেই মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। তারেক রহমানকে দেখতে আশপাশে অবস্থান করছেন সাধারণ মানুষও।

ইতোমধ্যে মাঠের অর্ধেক মানুষে ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ মাঠের আশপাশের এলাকায় অবস্থান করছেন। অনেক মানুষ ধীরে ধীরে মাঠেও প্রবেশ করছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত যাচ্ছে মাঠের দিকে।

এসব মানুষের চাওয়া, তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা দিয়ে যাবেন এই জনসভা থেকে। কেউ আবার চান সন্ত্রাসমুক্ত দেশ। আবার কারও চাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা। সকাল থেকেই জনসভার মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতা ও রাজশাহী, নাটোর-চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ১৩টি আসনের ধানের শীষের প্রার্থীরা।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নেবেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান সাড়ে ৩টায় নওগাঁর পথে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন তারেক রহমান।

নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। এরপর রাত ৮টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন।

আর বগুড়ার জনসভায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা। এর আগে ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। এরপর দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম সফর। তার এই সফরকে ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা।

এই জনসভা থেকে তারেক রহমান এ অঞ্চলের মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি নির্বাচনে তিনি ধানের শীষে ভোট চাইবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানের জনসভায় জনস্রোত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে হযরত শাহমখদুম (র.) দরগা শরিফে যাওয়ার কথা রয়েছে তার। তারপর তিনি বক্তব্য রাখবেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায়। এ জন্য সকাল থেকেই মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। তারেক রহমানকে দেখতে আশপাশে অবস্থান করছেন সাধারণ মানুষও।

ইতোমধ্যে মাঠের অর্ধেক মানুষে ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ মাঠের আশপাশের এলাকায় অবস্থান করছেন। অনেক মানুষ ধীরে ধীরে মাঠেও প্রবেশ করছেন। শহরের বিভিন্ন এলাকা থেকে জনস্রোত যাচ্ছে মাঠের দিকে।

এসব মানুষের চাওয়া, তারেক রহমান রাজশাহীর উন্নয়নের রূপরেখা দিয়ে যাবেন এই জনসভা থেকে। কেউ আবার চান সন্ত্রাসমুক্ত দেশ। আবার কারও চাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা। সকাল থেকেই জনসভার মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতা ও রাজশাহী, নাটোর-চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ১৩টি আসনের ধানের শীষের প্রার্থীরা।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নেবেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান সাড়ে ৩টায় নওগাঁর পথে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন তারেক রহমান।

নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। এরপর রাত ৮টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন।

আর বগুড়ার জনসভায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা। এর আগে ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। এরপর দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম সফর। তার এই সফরকে ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা।

এই জনসভা থেকে তারেক রহমান এ অঞ্চলের মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি নির্বাচনে তিনি ধানের শীষে ভোট চাইবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com