৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যাচাই-বাছাই শেষে ১ কোটি কার্ডের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ করে আসছে।

টিসিবির মুখপাত্র ও উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত এসব স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৭০ লাখের কাছাকাছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬৩ লাখ ৫০ হাজার কার্ড সক্রিয় আছে; যেসব কার্ডে ভর্তুকি মূল্যে পণ্য কেনা যাচ্ছে। বাকি ৬ লাখ কার্ড সম্প্রতি বিতরণ করা হয়েছে; এগুলো অ্যাকটিভেশন পর্যায়ে আছে।

টিসিবির মুখপাত্র আরও জানান, এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে ২৩ লাখের ডাটা এখনো পাওয়া যায়নি। বাকি ৭৭ লাখের মধ্যে ৭০ লাখের কাছাকাছি বিতরণ হয়ে গেছে।

বাকি ৭ লাখের বেশি কার্ডের ডাটা টিসিবির কাছে আছে। এই কার্ডগুলো বিতরণের জন্য প্রক্রিয়াধীন আছে। টার্গেট অনুযায়ী যাচাই-বাছাই শেষে এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

টিসিবি সূত্র জানায়, বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্যামিলি কার্ডধারীদের কাছে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, আলু, পেঁয়াজ, খেজুর, রাইস ব্রান তেল, পাম তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা তেল, ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।

স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী মিরপুরের বাসিন্দা রিকশাচালক রাসেল গণমাধ্যমকে জানান, সবশেষ চলতি মাসে তিনি তার কার্ডের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৭০ টাকা কেজি দরে চিনি কিনেছেন। এর আগে তিনি ভর্তুকি মূল্যে সাবানও কিনেছেন তার ফ্যামিলি কার্ড ব্যবহার করে।

ফ্যামিলি কার্ডে আরও বেশি আইটেম ও পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে তারা কম দামে এসব পণ্য কিনতে পারছেন, এসব পণ্যের মানও বেশ ভালো। তবে আইটেম এবং পরিমাণ বাড়ানো উচিত। কারণ এত কমে আসলে একটা পরিবারের হয় না।

সূত্র : বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নিহত

» সবজির বিক্রি কম, দামও বেশি

» জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

» বিকালে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

» জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম

» ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু

» স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে জখম

» প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মালাইকা, জানালেন সম্পর্কে জড়ানোর ‘শর্ত’

» চাহিদার বেশি তেল নেবেন না, ব্ল্যাক মার্কেটিংয়ের সুযোগ দেবেন না: বিদ্যুৎমন্ত্রী

» কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যাচাই-বাছাই শেষে ১ কোটি কার্ডের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার দীর্ঘদিন ধরে স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্য সরবরাহ করে আসছে।

টিসিবির মুখপাত্র ও উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত এসব স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৭০ লাখের কাছাকাছি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬৩ লাখ ৫০ হাজার কার্ড সক্রিয় আছে; যেসব কার্ডে ভর্তুকি মূল্যে পণ্য কেনা যাচ্ছে। বাকি ৬ লাখ কার্ড সম্প্রতি বিতরণ করা হয়েছে; এগুলো অ্যাকটিভেশন পর্যায়ে আছে।

টিসিবির মুখপাত্র আরও জানান, এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে ২৩ লাখের ডাটা এখনো পাওয়া যায়নি। বাকি ৭৭ লাখের মধ্যে ৭০ লাখের কাছাকাছি বিতরণ হয়ে গেছে।

বাকি ৭ লাখের বেশি কার্ডের ডাটা টিসিবির কাছে আছে। এই কার্ডগুলো বিতরণের জন্য প্রক্রিয়াধীন আছে। টার্গেট অনুযায়ী যাচাই-বাছাই শেষে এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

টিসিবি সূত্র জানায়, বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে ফ্যামিলি কার্ডধারীদের কাছে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, আলু, পেঁয়াজ, খেজুর, রাইস ব্রান তেল, পাম তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা তেল, ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।

স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী মিরপুরের বাসিন্দা রিকশাচালক রাসেল গণমাধ্যমকে জানান, সবশেষ চলতি মাসে তিনি তার কার্ডের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৭০ টাকা কেজি দরে চিনি কিনেছেন। এর আগে তিনি ভর্তুকি মূল্যে সাবানও কিনেছেন তার ফ্যামিলি কার্ড ব্যবহার করে।

ফ্যামিলি কার্ডে আরও বেশি আইটেম ও পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে তারা কম দামে এসব পণ্য কিনতে পারছেন, এসব পণ্যের মানও বেশ ভালো। তবে আইটেম এবং পরিমাণ বাড়ানো উচিত। কারণ এত কমে আসলে একটা পরিবারের হয় না।

সূত্র : বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com