নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা হবে: আবদুস সালাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে।’

বুধবার ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণার সময় এক পথসভায় আবদুস সালাম এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘কিছু রাজনৈতিক দল জানে, নির্বাচন সুষ্ঠু হলে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে, ইনশাআল্লাহ। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জনগণকে বিভ্রান্ত করার নানা ষড়যন্ত্র করছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, গত ১৭ থেকে ১৮ বছর দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা একটাই কারণে নির্বাচন দেননি- নির্বাচন হলে বিএনপি জয়ী হবে, এটা তারা জানতো।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছিল। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে গড়ে তুলেছিলেন। নব্বইয়ের গণ-আন্দোলনের পর খালেদা জিয়া ক্ষমতায় এসে আবার দেশ গড়ার কাজ করেছিলেন।

আবদুস সালাম আরও বলেন, ২০২৪ সালে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় ঘটেছে, কিন্তু দেশ আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই।

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না উল্লেখ করে আবদুস সালাম বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না; বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হবে বলেও সতর্ক করেন তিনি।

তারেক রহমান ক্ষমতায় এলে ঘরে ঘরে সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন আবদুস সালাম। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা কোনো পরিবর্তনও আনতে পারবে না।

নিজের ভাগ্য, এলাকার পরিবেশ ও উন্নয়ন পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা আবদুস সালাম। তিনি বলেন, তারেক রহমান হলেন খালেদা জিয়ার সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। এদেশে যারা কিছু করেছে, তারা হলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া। আগামী দিনে ইনশাআল্লাহ তারেক রহমানই সেই দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা হবে: আবদুস সালাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে।’

বুধবার ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণার সময় এক পথসভায় আবদুস সালাম এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘কিছু রাজনৈতিক দল জানে, নির্বাচন সুষ্ঠু হলে জনগণের বিপুল ভোটে বিএনপি বিজয়ী হবে, ইনশাআল্লাহ। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। জনগণকে বিভ্রান্ত করার নানা ষড়যন্ত্র করছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, গত ১৭ থেকে ১৮ বছর দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা একটাই কারণে নির্বাচন দেননি- নির্বাচন হলে বিএনপি জয়ী হবে, এটা তারা জানতো।

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছিল। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে গড়ে তুলেছিলেন। নব্বইয়ের গণ-আন্দোলনের পর খালেদা জিয়া ক্ষমতায় এসে আবার দেশ গড়ার কাজ করেছিলেন।

আবদুস সালাম আরও বলেন, ২০২৪ সালে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায় ঘটেছে, কিন্তু দেশ আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে বিএনপি ও তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নেই।

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না উল্লেখ করে আবদুস সালাম বলেন, বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করে না; বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হবে বলেও সতর্ক করেন তিনি।

তারেক রহমান ক্ষমতায় এলে ঘরে ঘরে সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন আবদুস সালাম। তিনি আরও বলেন, যারা ক্ষমতায় যেতে পারবে না, তারা কোনো পরিবর্তনও আনতে পারবে না।

নিজের ভাগ্য, এলাকার পরিবেশ ও উন্নয়ন পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা আবদুস সালাম। তিনি বলেন, তারেক রহমান হলেন খালেদা জিয়ার সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। এদেশে যারা কিছু করেছে, তারা হলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়া। আগামী দিনে ইনশাআল্লাহ তারেক রহমানই সেই দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com